বিশ্বকাপ জিতবে কোন দেশ, যা বলছে সুপার কম্পিউটার

০৮ জুলাই ২০২৬, ০৯:৪১ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৫ PM
ফিফা বিশ্বকাপ ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন জমে উঠেছে নকআউট পর্বে। দীর্ঘ গ্রুপ পর্ব শেষে শিরোপার লড়াইয়ে টিকে থাকা দলগুলো এখন ফাইনালে ওঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। প্রতিটি দলের সম্ভাব্য পথ ও শিরোপা জয়ের সম্ভাবনা বিশ্লেষণ করছে অপ্টা সুপারকম্পিউটার। এটি বলছে, এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ফেবারিট ফ্রান্স, রয়েছে আর্জেন্টিনাও; সে হিসেবে এই দুটি দলই বিশ্বকাপ জেতার দৌঁড়ে শীর্ষে। 

আলোচিত এই কম্পিউটারের ভবিষ্যদ্বানী, সামগ্রিক বিবেচেনায় ফ্রান্সকেই এগিয়ে রাখা হচ্ছে। তবে নকআউট পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গ্রুপ পর্বের পর বিশ্বকাপে এরই মধ্যে বেশ কয়েকটি বড় দল বিদায় নিয়েছে। জার্মানি, নেদারল্যান্ডস ও ব্রাজিলের মতো শক্তিশালী দলগুলো শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। অন্যদিকে মরক্কো নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে চমক দেখিয়েছে। ফ্রান্সও নিজেদের শক্তিমত্তা দেখিয়ে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে অবস্থান করছে।

তিন আয়োজক দেশও শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে। যুক্তরাষ্ট্র গ্রুপ ও নকআউট পর্বে দারুণ কিছু পারফরম্যান্স দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। তবে ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত হওয়ার ঘটনা ঘিরে আলোচনার মধ্যেই শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় যুক্তরাষ্ট্র।

এর আগে কানাডা মরক্কোর কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। আর মেক্সিকো ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় এক ম্যাচে ৩-২ গোলে হেরে শেষ ষোলো থেকে ছিটকে যায়। পর্তুগাল ও ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রারও সমাপ্তি হয়েছে শেষ ষোলোতেই। স্পেনের কাছে ১-০ গোলে হারের ম্যাচটিই ছিল বিশ্বকাপে রোনালদোর শেষ উপস্থিতি।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্য বড় দলগুলোর কাতারে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় তুলে নেয় তারা। এর আগে অতিরিক্ত সময়ে চমক দেখানো কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।

বিশ্বকাপের নকআউট পর্বে শুধু পরবর্তী প্রতিপক্ষ নয়, ফাইনালে যাওয়ার পুরো পথের হিসাবও গুরুত্বপূর্ণ। সেই সম্ভাব্য পথ দেখাতেই তৈরি করা হয়েছে ২০২৬ বিশ্বকাপের ব্র্যাকেট।

অপ্টা সুপারকম্পিউটার প্রতিটি ম্যাচের ২৫ হাজারটি সিমুলেশনের ভিত্তিতে বাকি থাকা দলগুলোর প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নির্ধারণ করছে। কোন দল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল বা ফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে, সেই হিসাব নিয়মিত আপডেট করা হচ্ছে। এবারের আপডেটে বলা হয়েছে ফ্রান্স অথবা আর্জেন্টিনা বিশ্বকাপ ঘরে তোলার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিশ্বকাপের প্রতিটি গোল ও ম্যাচের ফলাফলের সঙ্গে ব্র্যাকেট এবং অপ্টার সম্ভাব্যতার হিসাব পরিবর্তিত হবে। ফলে টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলগুলোর শিরোপার পথে সম্ভাব্য যাত্রা পর্যবেক্ষণ করা যাবে।

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ মেডিকেল অফিসারকে শোকজ
  • ৩০ জুলাই ২০২৬
পেটের মেদ কমাতে চিয়া সিড নাকি তোকমা—কোনটি বেশি কার্যকর?
  • ৩০ জুলাই ২০২৬
ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, প্রভাব পড়েছে শি…
  • ৩০ জুলাই ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ১১ শিক্ষক-কর্মচারীর
  • ৩০ জুলাই ২০২৬
ক্রিকেটার থেকে ‘শুটার’, অপরাধ জগতে যেভাবে আলোচিত হয়ে উঠলেন …
  • ৩০ জুলাই ২০২৬
ওজন কমাতে রাতে ভাত খাওয়া কি বাদ দেওয়া উচিত? জানুন বিশেষজ্ঞদ…
  • ৩০ জুলাই ২০২৬