কোয়ার্টার ফাইনালের আগে বড় ঝুঁকিতে ইংল্যান্ড

০৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ PM
ইংল্যান্ড ফুটবল টিম

ইংল্যান্ড ফুটবল টিম © সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে শৃঙ্খলাজনিত দুশ্চিন্তায় পড়েছে ইংল্যান্ড। দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়, যার মধ্যে জুড বেলিংহাম ও ডেকলান রাইসও রয়েছেন, একটি হলুদ কার্ড পেলেই সেমিফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বেন।

মেক্সিকোর বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে সেই ম্যাচের পর দলটি পড়েছে কার্ড-সংকটে। শনিবার মিয়ামিতে নরওয়ের বিপক্ষে ম্যাচে তাই সতর্ক থাকতে হবে কোচ থমাস টুখেলের শিষ্যদের।

ফিফার নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে ৪৮ দল অংশ নেওয়ায় খেলোয়াড়দের নিষেধাজ্ঞা এড়াতে হলুদ কার্ড মুছে দেওয়ার জন্য নির্দিষ্ট ধাপ নির্ধারণ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে কার্ড মুছে দেওয়া হয়েছে। কোয়ার্টার ফাইনাল শেষেও তা বাতিল হবে। তবে রাউন্ড অব ৩২ ও শেষ ষোলোতে পাওয়া হলুদ কার্ড এখনো বহাল থাকায় কয়েকজন খেলোয়াড় সেমিফাইনাল মিস করার ঝুঁকিতে রয়েছেন।

ডেকলান রাইস মেক্সিকোর বিপক্ষে ম্যাচের শুরুতেই দ্বিতীয় হলুদ কার্ড পেয়েছিলেন। তবে গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে পাওয়া তার আগের হলুদ কার্ড বাতিল হয়ে যাওয়ায় তিনি নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন। কিন্তু ওই ম্যাচে আবার হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন তিনি।

একই অবস্থায় আছেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহাম। রাউন্ড অব ৩২-এ ডিআর কঙ্গোর বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। নরওয়ের বিপক্ষে আবার কার্ড পেলে ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও তাকে মাঠের বাইরে থাকতে হবে।

এছাড়া ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মার্ক গেহি ও নিকো ও'রাইলিও একটি হলুদ কার্ডের ব্যবধানে রয়েছেন। নরওয়ের বিপক্ষে কার্ড দেখলে তারাও সেমিফাইনালে নিষিদ্ধ হবেন। ইংল্যান্ডের জন্য আরও একটি বড় ধাক্কা জ্যারেল কোয়ানসার নিষেধাজ্ঞা। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় তিনি নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন না।

অন্যদিকে অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনও কার্ড সমস্যায় রয়েছেন। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে সাইডলাইনে প্রতিবাদ করতে গিয়ে হলুদ কার্ড দেখেছিলেন তিনি। তবে কোয়ার্টার ফাইনালে তার না খেলার কারণ শুধু নিষেধাজ্ঞা নয়, মেক্সিকোর বিপক্ষে জয়ের পর উদযাপনের সময় অদ্ভুত এক দুর্ঘটনায় কবজিতে গুরুতর চোট পেয়েছেন তিনি।

চোটের কারণে হেন্ডারসন দলের সঙ্গে কানসাস সিটিতে যাননি। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি মেক্সিকো সিটিতেই রয়েছেন। ফলে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে মাঝমাঠে খেলোয়াড় সংকটেও পড়েছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দেশের যে জেলায় 
  • ০৮ জুলাই ২০২৬
টানা বর্ষণে ভোলার মনপুরায় পানিবন্দি হাজারো পরিবার
  • ০৮ জুলাই ২০২৬
শিক্ষকদের বেতন-জীবনমান নিয়ে প্রশ্ন হাসনাতের, স্বীকার করে সু…
  • ০৮ জুলাই ২০২৬
রোবোটিক পুনর্বাসন: চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছেন চীনা বিশেষজ…
  • ০৮ জুলাই ২০২৬
ছয় বছরেও প্রকাশ হয়নি মাউশির নিয়োগের ফল, অনিশ্চয়তায় সাড়ে ৬ হ…
  • ০৮ জুলাই ২০২৬
সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের খোঁজখবর নিলেন প্রধানমন…
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence