আর্জেন্টিনার ম্যাচে বর্ণবাদের শিকার আইশোস্পিড, তদন্তে ফিফা

০৮ জুলাই ২০২৬, ০৩:২৮ PM
আইশোস্পিড

আইশোস্পিড © টিডিসি ফটো

আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। গ্যালারিতে থাকা এক সমর্থকের মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার সৃষ্টি হলে বিষয়টি তদন্তে নেমেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে গত ৪ জুলাই মায়ামিতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কেপ ভার্দে। উত্তেজনাপূর্ণ ওই ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচ চলাকালে মাঠের গ্যালারি থেকে লাইভস্ট্রিম করছিলেন আইশোস্পিড। এ সময় এক আর্জেন্টাইন সমর্থক তাঁকে লক্ষ্য করে স্প্যানিশ ভাষায় একটি আপত্তিকর মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই সমর্থকের মন্তব্যকে বর্ণবাদী আচরণ হিসেবে দেখছেন অনেকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি নজরে আসার পর দ্রুত তদন্ত শুরু করেছে ফিফা।

এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘৪ জুলাই ২০২৬ মিয়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ চলাকালে এক সমর্থক এবং #IShowSpeed-কে ঘিরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ফিফা অবগত হওয়ার সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করেছে।’

ফিফা আরও বলেছে, ‘ফিফা সব ধরনের বর্ণবাদ, বিদ্বেষ ও বৈষম্যের কঠোর নিন্দা জানায়। বিশ্বকাপ একটি ঐক্য, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানের উদযাপন। যারা এসব মূল্যবোধকে ক্ষুণ্ন করে এমন আচরণ করে, তাদের ফিফা স্বাগত জানাবে না।’

আইশোস্পিডের প্রকৃত নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। এবারের বিশ্বকাপে ফিফা, যুক্তরাষ্ট্রভিত্তিক সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স স্পোর্টস ও ইউটিউবের সঙ্গে চুক্তির আওতায় একাধিক ম্যাচে উপস্থিত থেকে লাইভস্ট্রিম করছেন তিনি। একই সঙ্গে কিছু ম্যাচের আনুষ্ঠানিক সম্প্রচারও সিমুলকাস্ট করার সুযোগ পাচ্ছেন এই জনপ্রিয় কনটেন্ট নির্মাতা।

বিশ্বজুড়ে আইশোস্পিডের জনপ্রিয়তা ব্যাপক। ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও এক্স মিলিয়ে তাঁর অনুসারীর সংখ্যা ১৫ কোটির বেশি। বিশ্বকাপের বিভিন্ন স্টেডিয়ামে তাঁকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাসও দেখা গেছে।

তবে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনা বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থানের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬