কোয়ার্টার ফাইনালে ইউরোপের ঝড়, বাকি বিশ্বের প্রতিনিধি আর্জেন্টিনা-মরক্কো

০৮ জুলাই ২০২৬, ০৩:১৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৩:২১ PM
 মেসি ও হাকিমি

মেসি ও হাকিমি © টিডিসি ফটো

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই যেন এখন ইউরোপ বনাম বাকি বিশ্বের। শেষ ষোলোর পর ইউরোপের ছয়টি দল শেষ আটে জায়গা করে নিলেও ইউরোপের বাইরে টিকে আছে মাত্র দুটি দেশ—আর্জেন্টিনা ও মরক্কো। ফলে শিরোপার দৌড়ে এখন উয়েফার শক্তিশালী প্রতিনিধিদের বিপক্ষে লড়বে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার শেষ দুই আশা।

শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে ইউরোপীয় দলগুলোর আধিপত্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। কোয়ার্টার ফাইনালের আট দলের মধ্যে ছয়টিই এখন ইউরোপের।

ইউরোপের বাইরের দলগুলোর মধ্যে প্রথমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো। অন্যতম স্বাগতিক কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচে আজজেদিন উনাহি জোড়া গোল করেন, আর শেষ মুহূর্তে ব্যবধান বাড়ান সুফিয়ান রাহিমি। এবার শেষ চারে ওঠার লড়াইয়ে আগামী ১০ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফরাসিরা।

অন্যদিকে, দক্ষিণ আমেরিকার একমাত্র প্রতিনিধি হিসেবে টিকে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল। ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

কোয়ার্টার ফাইনালে ওঠা বাকি ছয়টি দলই ইউরোপের। শেষ ষোলোর পথে তারা একের পর এক অন্য মহাদেশের দলকে বিদায় করেছে। ফ্রান্স হারিয়েছে প্যারাগুয়েকে, বেলজিয়াম বিদায় করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে, নরওয়ে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে, ইংল্যান্ড মেক্সিকোকে এবং সুইজারল্যান্ড টাইব্রেকারে বিদায় করেছে কলম্বিয়াকে।

এই তালিকায় ব্যতিক্রম শুধু স্পেন। শেষ ষোলোর একমাত্র ইউরোপীয় লড়াইয়ে তারা নাটকীয়ভাবে হারিয়েছে পর্তুগালকে। সেই ম্যাচটিই হয়ে থাকতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।

সব মিলিয়ে কোয়ার্টার ফাইনালে এখন স্পষ্ট দুই মেরুর লড়াই। একদিকে ইউরোপের ছয় শক্তিশালী প্রতিনিধি, অন্যদিকে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও আফ্রিকার মরক্কো। শেষ পর্যন্ত ইউরোপের আধিপত্য অটুট থাকবে, নাকি আর্জেন্টিনা ও মরক্কো সেই আধিপত্য ভেঙে নতুন ইতিহাস লিখবে—সেই উত্তর মিলবে শেষ আটের লড়াইয়ে।

কানসাস সিটিতে পৌঁছেছে আর্জেন্টিনা, বিকেলে অনুশীলন
  • ০৮ জুলাই ২০২৬
উখিয়ায় পাহাড়ধসে ৫ মাদ্রাসাছাত্রের মৃত্যু, নিখোঁজ ২০
  • ০৮ জুলাই ২০২৬
ইতিহাসের মহানায়ক হতে পারবেন, যদি গণভোটের রায় বাস্তবায়ন ক…
  • ০৮ জুলাই ২০২৬
কুবিতে আবার ফিরলেন টাকা আত্মসাতের অভিযোগে বরখাস্ত রেজিস্ট্র…
  • ০৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হাবিব, সদস্যসচিব মামুন
  • ০৮ জুলাই ২০২৬
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষায় ইউএপি-ডিপিডিটির সমঝোত…
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence