শেষ আটে কে কার মুখোমুখি, কখন ম্যাচ

০৮ জুলাই ২০২৬, ০৬:১১ AM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

শেষ হয়ে গেল ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় ধাপের খেলা। শেষ ষোলো থেকে বিজয়ী ৮টি দল নিয়ে এবার হবে কোয়ার্টার ফাইনাল।

মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনার পর সবশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে সুইজারল্যান্ড। অন্যদিকে শেষ ষোলো থেকে তিন আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়া বিদায় নিয়েছে।

আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনাল। সবশেষ দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স লড়বে মরক্কোর বিপক্ষে। পরদিন ১০ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে স্পেন মুখোমুখি হবে বেলজিয়ামের। ১১ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে নরওয়ের সঙ্গে হবে ইংল্যান্ডের লড়াই। আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের শেষ কোয়ার্টার ফাইনাল ১২ জুলাই সকাল ৭টায় হবে কানসাস সিটি স্টেডিয়ামে।

কোয়ার্টার ফাইনালের সূচি

ফ্রান্স বনাম মরক্কো, ৯ জুলাই দিবাগত রাত ২টা, বোস্টন স্টেডিয়াম

স্পেন বনাম বেলজিয়াম, ১০ জুলাই দিবাগত রাত ১টা, লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম

নরওয়ে বনাম ইংল্যান্ড, ১১ জুলাই দিবাগত রাত ৩টা, মায়ামি স্টেডিয়াম

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, ১২ জুলাই সকাল ৭টা, কানসাস সিটি স্টেডিয়াম

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬