চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ

০৮ জুলাই ২০২৬, ০৫:৫৩ AM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর পর্দা নামল সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। এর ফলে শেষ আটে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ১২ জুলাই, বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে লড়বে দুই দল।

শেষ ষোলোর লড়াই শেষে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ৮টি দেশ। এর মধ্যে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে, কলম্বিয়া এবং স্বাগতিক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, ফ্রান্স, মরক্কো, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম।

গ্রুপ 'জে' চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা। এরপর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। শেষ ষোলোতে আরও বড় নাটকীয়তার জন্ম দিয়ে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে সেমিফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড অথবা নরওয়ে। আর সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনালে তাদের সামনে আসতে পারে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স কিংবা স্পেন। টুর্নামেন্টের নকআউট সূচি অনুযায়ী, ফাইনালের আগে এই দুই দলের কোনো একটির বিপক্ষে আর্জেন্টিনার খেলার সম্ভাবনা নেই।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬