গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি

০৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

মিশরের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর নাটকীয় ম্যাচে গোল করে ২০২৬ বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়েছেন লিওনেল মেসি। এই গোলের সুবাদে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন এককভাবে শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ৮৪তম মিনিটে গুরুত্বপূর্ণ সমতাসূচক গোল করেন মেসি। তার সেই গোলই আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের ভিত্তি গড়ে দেয়। পরে যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মিশরের বিপক্ষে করা গোলটি ছিল চলতি বিশ্বকাপে মেসির অষ্টম। এর ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি এখন এককভাবে শীর্ষস্থান দখল করেছেন।

শুধু গোলই নয়, নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। ফলে গোল ও অ্যাসিস্ট—দুই দিক থেকেই আর্জেন্টিনার আক্রমণের মূল ভরসা হয়ে উঠেছেন তিনি। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার পাশাপাশি এবার ব্যক্তিগতভাবে গোল্ডেন বুট জয়ের দৌড়েও সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকা।

তবে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির পথ মোটেও মসৃণ নয়। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। এখন পর্যন্ত ৭ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে জোড়া গোলের পাশাপাশি প্যারাগুয়ের বিপক্ষে জয়সূচক গোল করে নিজের গোলসংখ্যা সাতে পৌঁছে দিয়েছেন তিনি।

একই সংখ্যক ৭ গোল নিয়ে শীর্ষ লড়াইয়ে রয়েছেন নরওয়ের আরল্িং হলান্ডও। ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে গোল্ডেন বুটের প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। বিশ্বকাপে নিজের অভিষেক আসরেই ধারাবাহিক গোল করে হালান্ড দেখিয়েছেন, বড় মঞ্চেও তিনি সমান কার্যকর ও ভয়ংকর।

এদিকে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনও রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায়। এখন পর্যন্ত ৬ গোল করেছেন তিনি। নকআউট পর্বের বাকি ম্যাচগুলোতে গোলের ধারা ধরে রাখতে পারলে মেসি, এমবাপ্পে ও হলান্ডকে টপকে যাওয়ার সুযোগ থাকবে ইংলিশ এই স্ট্রাইকারের সামনেও। ফলে টুর্নামেন্টের শেষ দিকে গোল্ডেন বুটের লড়াই আরও জমে ওঠার আভাস মিলছে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬