ফ্রান্সের ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি, নতুন বিতর্কে ফিফা

০৮ জুলাই ২০২৬, ০৫:৩৩ AM
ফাকুন্দো তেয়ো

ফাকুন্দো তেয়ো © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা–মিশর ম্যাচের রেফারিং নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার বোস্টনে অনুষ্ঠিত ফ্রান্স ও মরক্কোর কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেয়ো।

শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের লড়াইয়ে দায়িত্বে ছিলেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সেই ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মিশর ক্ষোভ প্রকাশ করে। অন্যদিকে, ম্যাচের আগে একজন ফরাসি রেফারিকে আর্জেন্টিনার ম্যাচে নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তোলে আর্জেন্টিনার গণমাধ্যম। দেশটির প্রভাবশালী দৈনিক লা নাসিওন শিরোনাম করেছিল, ‘অবাক করার মতো সিদ্ধান্ত, তিনি ফরাসি আর ফ্রান্স তো আর্জেন্টিনার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী।’

এমন প্রেক্ষাপটে ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচে একজন আর্জেন্টাইন রেফারির নিয়োগকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, এটি বড় ম্যাচগুলোর রেফারি নিয়োগে ভারসাম্য বজায় রাখার ফিফার একটি পদক্ষেপ। তবে এ বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

আর্জেন্টিনা ও ফ্রান্সের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা বিশেষভাবে আলোচনায় আসে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর। ইতিহাসের অন্যতম সেরা সেই ফাইনালে ৩-৩ সমতার পর টাইব্রেকারে জিতে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

৪৪ বছর বয়সী ফাকুন্দো তেয়ো দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি। কোপা লিবার্তাদোরেসের ফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এটি তার টানা দ্বিতীয় বিশ্বকাপ। এবারের আসরে তিনি ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা–দক্ষিণ কোরিয়া এবং কানাডা–বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছর চোটের কারণে সাময়িকভাবে মাঠের বাইরে থাকতে হয়েছিল তেয়োকে। বিশ্বকাপ প্লে-অফে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও জ্যামাইকার ম্যাচ পরিচালনার সময় পায়ে আঘাত পাওয়ায় কোপা লিবার্তাদোরেসের একটি ম্যাচে দায়িত্ব পালন করতে পারেননি। তবে সুস্থ হয়ে এবার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে বাঁশি বাজাতে যাচ্ছেন এই আর্জেন্টাইন রেফারি।

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত আরসার সদস্য
  • ৩০ জুলাই ২০২৬
নিজ প্রতিষ্ঠানে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের
  • ৩০ জুলাই ২০২৬
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: ববি হা…
  • ৩০ জুলাই ২০২৬
বিপিএল নিয়ে সবশেষ যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
  • ৩০ জুলাই ২০২৬
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল ও বাম্বলবি ডে-কেয়ার ও প…
  • ৩০ জুলাই ২০২৬
দেশের সীমানায় পা রাখলেই গ্রেপ্তার করা হবে শেখ হাসিনাকে: আইন…
  • ৩০ জুলাই ২০২৬