আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ের পর যা বললেন মেসি

০৮ জুলাই ২০২৬, ০৫:১৫ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

মিশরের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। নাটকীয় এই জয়ের পর আবেগ আর ধরে রাখতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠে কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। সতীর্থরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। কিছুক্ষণ পর সমর্থকদের অভিনন্দন জানাতে গেলেও চোখের জল লুকাতে পারেননি আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার।

ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা যেন ১০ মিটার মাটির নিচে ছিলাম, সেখান থেকেই উঠে এসেছি। ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে ফিরে আসা সহজ নয়। এই দল কখনো হাল ছাড়ে না, কখনো মাথা নিচু করে না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যায়।’

তিনি আরও বলেন, ‘কুটির (ক্রিশ্চিয়ান রোমেরো) দ্রুত গোলটি আমাদের নতুন বিশ্বাস দিয়েছিল। এরপর ৯০ মিনিটের মধ্যেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সুযোগ পাই। আজ এই দল যা করেছে, সেটা সত্যিই অবিশ্বাস্য। মানুষ আজ উদযাপন করছে, সামনে আরও উদযাপনের সুযোগ আসুক সেটাই চাই।’

ম্যাচে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। প্রথমে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে অ্যাসিস্ট করেন তিনি। এরপর নিজেই সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফেরান। শেষ পর্যন্ত যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। একসময় বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে।

মেসি বলেন, ‘যেভাবে আমরা জিতেছি, সেটাই সবচেয়ে বেশি আনন্দের। এটি খুব কঠিন একটি ম্যাচ ছিল। তারা ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। এমন ম্যাচে ফিরে এসে জেতা ভীষণ আবেগের। আমরা আবারও কষ্ট করেছি। বিশ্বকাপ এমনই, এখানে প্রতিটি ম্যাচই কঠিন এবং সমান লড়াইয়ের।’

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬