গোলশূন্য প্রথমার্ধ, আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণে অপেক্ষা

০৮ জুলাই ২০২৬, ০৩:০৬ AM
সুইজারল্যান্ড ও কলম্বিয়া ম্যাচ

সুইজারল্যান্ড ও কলম্বিয়া ম্যাচ © সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর শেষ ম্যাচে গোলশূন্য প্রথমার্ধ কাটিয়েছে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠলেও বিরতির আগে কোনো দলই গোলের দেখা পায়নি।

কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই নিজেদের সুযোগ তৈরি করেছে। তবে শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে স্কোরলাইন বদলায়নি।

বল দখলের লড়াইয়ে ছিল সমতা। উভয় দলই ৫০ শতাংশ করে বলের নিয়ন্ত্রণ ধরে রাখে। আক্রমণে কিছুটা এগিয়ে ছিল কলম্বিয়া। তারা পাঁচটি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি। অন্যদিকে সুইজারল্যান্ড দুটি শট নিয়ে দুটিই লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যদিও সেগুলো থেকে গোল আদায় করতে পারেনি।

ম্যাচটি যে দল জিতবে, তারাই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। আগামী ১২ জুলাই সকাল ৭টায় কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই শেষ আটের লড়াই।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬