কান্নাভেজা চোখে রেফারির বিরুদ্ধে ‘পক্ষপাতিত্বের’ দাবি মিশরের ফুটবলারের

০৮ জুলাই ২০২৬, ০১:২৪ AM
মিশর-আর্জেন্টিনা ম্যাচ

মিশর-আর্জেন্টিনা ম্যাচ © সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য হারের পর হতাশা আর ক্ষোভ লুকাতে পারলেন না মিশরের ফুটবলার মোস্তফা জিকো। চোখে জল নিয়ে ম্যাচের শেষ মুহূর্তের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রাউন্ড ষোলোর এই ম্যাচে এক সময় ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে তিন গোল করে নাটকীয়ভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আর্জেন্টিনা এবং ৩-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জিকো রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ কিছু মুহূর্তে মিশরের বিপক্ষে সিদ্ধান্ত গেছে এবং ম্যাচ পরিচালনায় পক্ষপাতিত্ব ছিল।

আর্জেন্টিনা ও মিশরের এই হাইভোল্টেজ লড়াইয়ে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। বিশেষ করে আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মিশরের পেনাল্টি দাবির ঘটনাকে ঘিরে ম্যাচ শেষে বিতর্ক আরও বেড়েছে।

লেতেক্সিয়ের বিরুদ্ধে অভিযোগ করে মিশরের মোস্তফা জিকো বলেন, “রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। রেফারি একদমই ফেয়ার ছিলেন না।”

মোস্তফা জিকো আরও বলেন, “তিনি একজন জালিম। এটি স্পষ্ট ও দিবালোকের মতো পরিষ্কার তিনি অবিচার করেছেন। তিনি একটি দেশের পুরো পরিশ্রমকে এক নিমিষে নষ্ট করে দিলেন। ম্যাচের শুরু থেকেই তিনি আমাদের বিরুদ্ধে কাজ করেছেন।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬