অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বিশ্বকাপে নতুন ইতিহাস আর্জেন্টিনার

০৮ জুলাই ২০২৬, ০১:০৩ AM
আর্জেন্টিনা দল

আর্জেন্টিনা দল © সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে এমন প্রত্যাবর্তন আগে কখনও দেখেনি আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে প্রথম গোল হজম করার পর জয় পাওয়ার ঘটনা আর্জেন্টিনার জন্য দীর্ঘ অপেক্ষার পর এসেছে। সর্বশেষ ২০০৬ সালের ২৪ জুন মেক্সিকোর বিপক্ষে প্রথমে গোল খেয়ে জয় পেয়েছিল তারা। এরপর বিশ্বকাপে প্রথমে পিছিয়ে পড়া পরবর্তী চার ম্যাচে আর জয়ের দেখা পায়নি আলবিসেলেস্তেরা।

সবচেয়ে অবিশ্বাস্য তথ্য হলো—বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনও দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচ জিততে পারেনি আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে সেই অসম্ভবকেই সম্ভব করেছে লিওনেল মেসির দল।

শেষ পর্যন্ত মেসি, রোমেরো ও এনজো ফার্নান্দেজের গোলে নাটকীয় জয় তুলে নিয়ে শুধু একটি ম্যাচই জেতেনি আর্জেন্টিনা, বরং বিশ্বকাপের ইতিহাসে নিজেদের জন্য লিখেছে এক নতুন অধ্যায়।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬