আর্জেন্টিনার তৃতীয় গোল নিয়ে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

০৮ জুলাই ২০২৬, ১২:৫৪ AM
মিশর-আর্জেন্টিনা ম্যাচ

মিশর-আর্জেন্টিনা ম্যাচ © সংগৃহীত

আর্জেন্টিনার নাটকীয় জয়ের পরও ম্যাচের শেষ মুহূর্তের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থামছে না। বিশেষ করে আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মিশরের দুটি পেনাল্টি পাওয়ার মতো ফাউল হয়েছিল বলে দাবি উঠেছে।

মিশরের অভিযোগ, আর্জেন্টিনার জয়সূচক গোলের ঠিক আগে তাদের বক্সে দুটি আলাদা ঘটনায় পেনাল্টির আবেদন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেসব ঘটনায় রেফারি কোনো সিদ্ধান্ত দেননি এবং ভিএআর থেকেও আর কোনো পর্যালোচনা করা হয়নি।

এরপর দ্রুত পাল্টা আক্রমণ থেকে আর্জেন্টিনা গোল করে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। এই সিদ্ধান্ত মিশরের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছে। ম্যাচ শেষে বিতর্কের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে, গোলের আগে মিশরের ওই দুটি আবেদন যদি পর্যালোচনা করা হতো, তাহলে ম্যাচের ফল কি অন্যরকম হতে পারত?

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও  তোলপাড় চলছে। মূলত মিশরের অধিনায়ক মোহামেদ সালাহর পেনাল্টির দাবিকে ঘিরে চলছে তুমুল আলোচনা ও বিতর্ক।

ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার নাটকীয় প্রত্যাবর্তনের আগে মিশরের দাবি ছিল, বক্সের ভেতরে সালাহকে ফাউল করা হয়েছে এবং তাদের পেনাল্টি পাওয়া উচিত ছিল। তবে রেফারি সেই আবেদনে সাড়া দেননি। এর কিছুক্ষণ পরই দ্রুত পাল্টা আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন সমর্থকরা। একদল মনে করছেন, মিশর ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে, অনেকেই বলছেন, ঘটনাটি যথেষ্ট পরিষ্কার ছিল না এবং রেফারির সিদ্ধান্ত গ্রহণযোগ্য।

ম্যাচের নাটকীয়তা, বিতর্কিত মুহূর্ত এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন—সব মিলিয়ে এই ম্যাচ এখন বিশ্বকাপের আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে।

শিক্ষক হয়েও আমরা শিক্ষকদের বিশ্বাস করি না, কারণ বিশ্বাসের ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলে পেনশন বৃদ্ধি পাচ্ছে পাঁচ স্তরে, সর্বোচ্চ বাড়ছ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রুদ্ধশ্বাস ম্যাচে নাপোলিকে হারাল ইন্টার, জয়ের নায়ক লাউতারো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬