অশ্রুসিক্ত মেসি, আবেগ ধরে রাখতে পারলেন না

০৮ জুলাই ২০২৬, ১২:২৯ AM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ১২:৩২ AM
অশ্রুসিক্ত মেসি

অশ্রুসিক্ত মেসি © সংগৃহীত

লিওনেল মেসিকে এমন আবেগাপ্লুত অবস্থায় খুব কমই দেখা গেছে। ম্যাচ শেষে চোখের জলে ভিজে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

দুই গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। প্রথমে ক্রিস্তিয়ান রোমেরোর গোলের জন্য নিখুঁত ক্রস বাড়িয়ে দেন তিনি, এরপর নিজেই গোল করে দলকে সমতায় ফেরান।

ফুটবলে প্রায় সবকিছুই অর্জন করেছেন মেসি। বিশ্বকাপ জয় থেকে শুরু করে অসংখ্য ব্যক্তিগত সাফল্য—তার ক্যারিয়ারে বাকি নেই তেমন কিছুই। কিন্তু এমন নাটকীয়তা, এমন চাপ এবং এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন প্রত্যাবর্তনের অভিজ্ঞতা হয়তো তার বর্ণাঢ্য ক্যারিয়ারেও খুব বেশি আসেনি।

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই, দুই গোলের ঘাটতি পুষিয়ে জয় তুলে নেওয়া এবং বিদায়ের শঙ্কা থেকে ফিরে আসার আবেগে মেসির চোখের জলই যেন বলে দিচ্ছিল এই ম্যাচের গুরুত্ব কতটা।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬