শেষ বাঁশির পরও উত্তেজনা, বাকযুদ্ধে জড়াল ফ্রান্স–প্যারাগুয়ে

০৫ জুলাই ২০২৬, ০৫:২১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৫:২৪ AM
ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ © সংগৃহীত

ম্যাচ শেষের বাঁশি বাজতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। শেষ মুহূর্তের তীব্র লড়াইয়ের রেশ ধরে ফ্রান্স ও প্যারাগুয়ের খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

পুরো ম্যাচজুড়েই দুই দলের মধ্যে ছিল কঠিন প্রতিদ্বন্দ্বিতা ও শারীরিক লড়াই। তবে ম্যাচের ফল নির্ধারিত হয়ে যাওয়ার পরও এমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ায় কিছু সময়ের জন্য মাঠে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়।

যদিও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত উত্তেজনার মধ্যেই মাঠ ছাড়ে দুই দল।

এর আগে, ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর লড়াইয়ে প্রত্যাশার তুলনায় কঠিন পরীক্ষার মুখে পড়েছিল ফ্রান্স। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলই গড়ে দেয় ব্যবধান। সেই একমাত্র গোলেই প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফরাসিরা। 

চলতি বিশ্বকাপে প্রথম চার ম্যাচেই অন্তত তিনটি করে গোল করা ফ্রান্স এবার অবশ্য ভিন্ন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। শৃঙ্খলাবদ্ধ ও রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকা প্যারাগুয়ের বিপক্ষে গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে বেশ বেগ পেতে হয়েছে দিদিয়ের দেশমের শিষ্যদের।

হেলে পড়া গাছ নিয়ে দুর্ঘটনার শঙ্কায় শিক্ষার্থীরা, উদাসীন কলে…
  • ৩০ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের পাসওয়ার্ড পাবেন সবাই
  • ৩০ জুলাই ২০২৬
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর…
  • ৩০ জুলাই ২০২৬
ঢাবির ৩ শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত, সব দায়িত্ব থেকে অব্য…
  • ৩০ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর দপ্তর নয়াবাড়িতেই হবে: ময়মনসিংহ বি…
  • ৩০ জুলাই ২০২৬
আগের দিন ছোট ভাইয়ের মৃত্যু, পরের দিন বড় বোন, হাসপাতালে আরেক…
  • ৩০ জুলাই ২০২৬