বিশ্বকাপের কোয়ার্টারে উঠে ইতিহাস গড়লো মরক্কো

০৫ জুলাই ২০২৬, ০১:৪৭ AM
মরক্কো দল

মরক্কো দল © সংগৃহীত

কানাডাকে বিধ্বস্ত করে চলমান বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে মরক্কো। এই জয়ের মধ্য দিয়ে আফ্রিকার একমাত্র দল হিসেবে দুটি ভিন্ন বিশ্বকাপে শেষ আটে খেলার বিরল কীর্তিও গড়ে তুলেছে আটলাস লায়ন্সরা।

২০২২ কাতার বিশ্বকাপে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে পৌঁছানোর পথে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল মরক্কো। চার বছর পর অনুষ্ঠিত বিশ্বকাপেও সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাল তারা। ফলে টানা দুই আসরে শেষ আটে জায়গা করে নিয়ে আরও একবার নিজেদের শক্ত অবস্থান জানান দিল উত্তর আফ্রিকার এই দলটি।

বিশ্বকাপ ইতিহাসে এর আগে আফ্রিকার চারটি দেশ একবার করে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। এর মধ্যে ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল, ২০১০ সালে ঘানা এবং ২০২২ সালে মরক্কো কোয়ার্টার ফাইনাল খেলেছিল। তবে কোনো দলই এই সাফল্য একাধিকবার অর্জন করতে পারেনি।

কানাডার বিপক্ষে এই দাপুটে জয় সেই ধারাই ভেঙে দিল আটলাস লায়ন্সরা। মরক্কো এখন আফ্রিকার একমাত্র দল, যারা দু'বার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। একই সঙ্গে টানা দুই বিশ্বকাপে শেষ আটে জায়গা করে নিয়ে মহাদেশীয় ফুটবলে নতুন ইতিহাস রচনা করল তারা।

পুনরায় জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
১৭তম গ্রেডের চেয়ে ১৫তম গ্রেডের বেতন কম, আরও একাধিক গ্রেডের …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্র…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শ্রম মন্ত্রণালয়ে ১৫ পদে নিয়োগ, আবেদন করা যাবে এসএসসি পাসেও
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬