শেষ ষোলো

বিশ্বকাপে লাতিনের আধিপত্য, খোঁজ নেই দুই মহাদেশের

০৫ জুলাই ২০২৬, ১২:৪১ AM
এমবাপে ও মেসি

এমবাপে ও মেসি © টিডিসি ফটো

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে বদলে গেছে পরিচিত ফুটবল মানচিত্র। ইউরোপ এখনও সবচেয়ে বেশি দল নিয়ে নকআউটে থাকলেও পারফরম্যান্সে এগিয়ে দক্ষিণ আমেরিকা। একই সঙ্গে শেষ ষোলোতে জায়গা হয়নি এশিয়া ও ওশেনিয়ার কোনো দলের। রাউন্ড অব ৩২ শেষে বিশ্বকাপ সত্যিকার অর্থেই বৈশ্বিক রূপ পেলেও নকআউট পর্বে লাতিন আমেরিকার শক্ত অবস্থান নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। তার আগে টুর্নামেন্টের প্রথম ৮৮ ম্যাচ, অর্থাৎ রাউন্ড অব ৩২ শেষে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে সফল কনফেডারেশন দক্ষিণ আমেরিকার কনমেবল। সম্ভাব্য মোট পয়েন্টের ৬২.৩ শতাংশ অর্জন করেছে তারা। অন্যদিকে ইউরোপের উয়েফা পেয়েছে ৫৮.৫ শতাংশ পয়েন্ট। পরিসংখ্যান বিশ্লেষক মিস্টারচিপ এই তথ্য প্রকাশ করেছেন।

দক্ষিণ আমেরিকার ছয়টি দলের মধ্যে চারটি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। দলগুলো হলো আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া ও প্যারাগুয়ে।

আর্জেন্টিনা গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রেখে নকআউট নিশ্চিত করে। এরপর রাউন্ড অব ৩২-এ কঠিন লড়াইয়ের পর কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে। অন্যদিকে প্যারাগুয়ে বড় অঘটন ঘটিয়ে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে।

তবে দক্ষিণ আমেরিকার বাকি দুই দলের যাত্রা শেষ হয়েছে। রাউন্ড অব ৩২-এ মেক্সিকোর কাছে হেরে বিদায় নিয়েছে ইকুয়েডর। আর উরুগুয়ে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।

অন্যদিকে ইউরোপের ১৬টি দলের মধ্যে সাতটি শেষ ষোলোতে উঠেছে। দলগুলো হলো ফ্রান্স, পর্তুগাল, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড ও সুইজারল্যান্ড।

ফ্রান্স, পর্তুগাল ও স্পেন শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপেরই অন্য দলকে হারিয়ে। ফ্রান্স হারিয়েছে সুইডেনকে, পর্তুগাল বিদায় করেছে ক্রোয়েশিয়াকে এবং স্পেন হারিয়েছে অস্ট্রিয়াকে।

কনমেবল ও উয়েফার পর সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে উত্তর ও মধ্য আমেরিকার কনফেডারেশন কনকাকাফ। তারা সম্ভাব্য পয়েন্টের ৪৬ শতাংশ অর্জন করেছে।

কনকাকাফ থেকে শেষ ষোলোতে উঠেছে স্বাগতিক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বেলজিয়াম, মেক্সিকো খেলবে ইংল্যান্ডের বিপক্ষে এবং কানাডার সামনে মরক্কো।

আফ্রিকার দলগুলো সম্ভাব্য পয়েন্টের ৩৫.৯ শতাংশ অর্জন করেছে। আফ্রিকা থেকে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে শুধু মরক্কো ও মিশর। 

এশিয়ার দলগুলো পেয়েছে মাত্র ২১.৮ শতাংশ পয়েন্ট। ওশেনিয়ার দলগুলো অর্জন করেছে ১১.১ শতাংশ। এই দুই অঞ্চলের কোনো দলই শেষ ষোলোতে জায়গা করতে পারেনি।

এখন পর্যন্ত বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ জিতেছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও আর্জেন্টিনা। যদিও রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে জয় পেতে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬