শেষ ষোলোর আগে ব্রাজিলের চিন্তার নাম রাফিনিয়া

০৩ জুলাই ২০২৬, ১২:৪৭ AM
রাফিনিয়া

রাফিনিয়া © সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের আগে ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় উদ্বেগের নাম রাফিনিয়া। চোট কাটিয়ে তিনি ম্যাচের জন্য প্রস্তুত হতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ম্যাচে ডান উরুতে চোট পান বার্সেলোনার এই উইঙ্গার। এরপর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন তিনি। নকআউট ম্যাচের আগে টানা তিন দিন দলের মূল অনুশীলনে অংশ নেননি রাফিনিয়া।

বুধবার ব্যক্তিগতভাবে অনুশীলন করলেও বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। এতে তার সুস্থতার কিছুটা অগ্রগতির ইঙ্গিত মিললেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট বলে মনে করছে না দলের কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগ।

ব্রাজিল টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, নরওয়ের বিপক্ষে রাফিনিয়াকে খেলানো হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচের ঠিক আগে। শতভাগ ফিট না হলে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দলটি।

এদিকে মঙ্গলবারের অনুশীলনে ছিলেন না রায়ান। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, এটি চোটজনিত কোনো সমস্যা নয়। খেলোয়াড়ের শারীরিক চাপ নিয়ন্ত্রণের অংশ হিসেবেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অন্যদিকে লুকাস পাকেতাও এখনো মাঠে ফেরেননি। জাপানের বিপক্ষে ম্যাচে উরুর চোট পাওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার ফেরার সম্ভাব্য সময় সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।

প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানালেন যুবদল সভাপতি মুন্না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আমার ছেলেকে ব্লেইম করা হচ্ছে, এটা মেনে নেব না: অপ্রতিমের মা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যে ১০ কারণে প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ বাতিল ও স্থগিত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন ২৭…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ২২ সেপ্টেম্বর ২০২৬