রাফিনহাকে নিয়ে দুঃসংবাদ পেল ব্রাজিল

২১ জুন ২০২৬, ০৭:৫৬ AM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৮:০১ AM
রাফিনিয়া

রাফিনিয়া © সংগৃহীত

বিশ্বকাপে হাইতির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকেই ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে তৈরি হয়েছিল শঙ্কা। অবশেষে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার চোটের বিষয়ে বিস্তারিত জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

সিবিএফের তথ্য অনুযায়ী, রাফিনিয়ার ডান ঊরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ফলে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না। তবে তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ব্রাজিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুর পেছনে ব্যথা অনুভব করে মাঠ ছাড়েন রাফিনিয়া। মাঠ ত্যাগের সময় তার শারীরিক অবস্থা দেখে ভক্ত-সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং বিশ্বকাপে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

তবে সিবিএফ আশাবাদী, টুর্নামেন্ট চলাকালেই সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। যদিও তার ফেরার নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, শেষ ষোলো পর্বে রাফিনিয়াকে পাওয়ার আশা করছে সিবিএফ। সেই পর্বের ম্যাচ শুরু হতে এখনও প্রায় দুই সপ্তাহ বাকি। অবশ্য তার আগে ব্রাজিলকে শেষ ষোলো নিশ্চিত করতে হবে।

রাফিনিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এক বিবৃতিতে সিবিএফ বলেছে, ‘শনিবারের পরীক্ষায় রাফিনিয়ার ডান ঊরুর পেছনের অংশে পেশিতে চোট ধরা পড়েছে। সে এখন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবে। লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব তাকে সুস্থ করে আবার মাঠের কার্যক্রমে ফিরিয়ে আনা।’

রাফিনিয়ার পরিবর্তে নতুন কোনো খেলোয়াড় দলে নেওয়ার সুযোগও নেই ব্রাজিলের সামনে। কারণ, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর কোনো খেলোয়াড়কে বাদ দিলে তার জায়গায় নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যায় না। সে কারণে রাফিনিয়াকে স্কোয়াডে রেখেই নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করছে সিবিএফ।

৩ বিভাগে দুদিন অতি ভারি বর্ষণের আভাস 
  • ২১ জুন ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্…
  • ২১ জুন ২০২৬
ভাঙ্গুড়ায় কলেজ শিক্ষক সমিতির সভাপতি লুৎফর সম্পাদক হাসিনুর
  • ২১ জুন ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষক পদোন্নতির মামলার রায় ২ জুলাই
  • ২১ জুন ২০২৬
বিশ্বকাপে ঐতিহাসিক মাইলফলক, হাজারতম ম্যাচে মুখোমুখি তিউনিসি…
  • ২১ জুন ২০২৬
ইয়াবা ও নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ক্লোজড
  • ২১ জুন ২০২৬