সুপারসাব মার্টিনেল্লির গোলে আনচেলত্তির ‘বাজিমাত’

৩০ জুন ২০২৬, ০১:১০ AM
জাপান-ব্রাজিল ম্যাচ

জাপান-ব্রাজিল ম্যাচ © সংগৃহীত

ওহ মাই গর্ড—ম্যাচের একেবারে মৃত্যুঘড়িতে এসে যেন অবিশ্বাস্যভাবে এগিয়ে গেল ব্রাজিল! নাটকীয় এই মুহূর্তে গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয়ও প্রায় নিশ্চিত করে দিল।

​আজকের খেলাকে যদি দাবার চাল ধরা হয়, তবে জাপানের কিস্তিমাত করলেন মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি! 'সুপার সাব' হিসেবে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে মাঠে নামানোর যে চালটি তিনি চেলেছিলেন, ম্যাচের একদম শেষ মুহূর্তে সেটিই পরিণত হলো নিখুঁত এক 'চেকমেট'-এ। ব্রাজিলের অনবরত ও প্রচণ্ড চাপের মুখে অবশেষে ভেঙে পড়ল ক্লান্ত জাপানি রক্ষণভাগ।

​মাঝমাঠ থেকে ব্রুনো গিমারায়েসের বাড়িয়ে দেওয়া দারুণ এক পাস ডি-বক্সের ভেতর খুঁজে নেয় মার্টিনেল্লির পা। আর্সেনালের এই তারকা ফরোয়ার্ড সেখানে দেখালেন চরম বুদ্ধিমত্তা; দ্রুততার সাথে বলটি নিজের পায়ে নিয়ন্ত্রণে নিয়ে শরীরটাকে একটু ঘুরিয়ে দারুণ এক কোণ তৈরি করেন। এরপর জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করে নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে। বলটি পোস্টে লেগে ভেতরে ঢুকে পড়লে উল্লাসে ফেটে পড়ে পুরো ব্রাজিল শিবির।

​জাপানের গোলরক্ষক সুজুকি অবশ্য এবারও ডাইভ দিয়ে বলটিতে হাত ছোঁয়াতে পেরেছিলেন, প্রায় আটকে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল—কিন্তু আজ মার্টিনেল্লিকে থামানোর সাধ্য যেন কারও ছিল না! প্রথমার্ধের হতাশা পেছনে ফেলে ২-১ ব্যবধানের এই নাটকীয় লিড যেন ব্রাজিলের এক রূপকথার গল্প।

ট্যাগ: ব্রাজিল
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার …
  • ২৮ অক্টোবর ২০২৬
ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল স্পেন 
  • ২৮ অক্টোবর ২০২৬
বাঁশপাতা থেকে চা উদ্ভাবন করে দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পা…
  • ২৮ অক্টোবর ২০২৬