সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছেন যারা

১৬ জুন ২০২৬, ০১:৩৭ PM
আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ‘ডেজার্ট ডক্সেস’ খ্যাত আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

বিশ্বকাপের প্রথম ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি শেষ মুহূর্তে দল সাজানোর কাজ শেষ করেছেন। একাধিক পরিকল্পনা পরীক্ষা করে আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ প্রায় চূড়ান্ত করে ফেলেছেন।

ম্যাচ ঘিরে ক্যানসাস সিটিতেও বিশ্বকাপের উন্মাদনা বাড়ছে। কান্ট্রি ক্লাব প্লাজা এলাকায় আর্জেন্টিনার জার্সি পরা সমর্থকদের ভিড় দেখা যাচ্ছে। বার, রেস্টুরেন্ট আর খোলা জায়গাগুলোতে দর্শকদের উপস্থিতি বাড়ছে। তবে এই উচ্ছ্বাসের মাঝেও কয়েক কিলোমিটার দূরে বন্ধ দরজার ভেতরে পুরোদমে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন স্কালোনি ও তার দল।

সোমবারের অনুশীলন ছিল আর্জেন্টিনার শেষ প্রস্তুতি সেশন। সেখানে স্কালোনি আলজেরিয়ার বিপক্ষে একাদশের চূড়ান্ত রূপরেখা দাঁড় করান এবং দুইটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেন। প্রথম পরিবর্তন হিসেবে লেফট ব্যাকে লিসান্দ্রো মার্টিনেজকে দেখা যেতে পারে। দ্বিতীয় পরিবর্তন হলো আক্রমণভাগে লাউতারো মার্টিনেজকে মূল স্ট্রাইকার হিসেবে রাখা।

গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। ডান হাতের অনামিকা আঙুলে সামান্য অস্বস্তি থাকলেও তিনি অনুশীলনে ভালোভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছেন। সতর্কতার অংশ হিসেবে কোচিং স্টাফ গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে অন্তত আরও এক সপ্তাহ দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে রাখার সিদ্ধান্ত নিয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, যেকোনো সময় গোলরক্ষক পরিবর্তনের সুযোগ থাকায় বিকল্প প্রস্তুত রাখছে দল।

ডিফেন্সে ডান পাশে থাকছেন নাহুয়েল মলিনা, তিনি গনসালো মন্টিয়েলকে পিছনে ফেলেছেন। সেন্টার ব্যাকে খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি।

বাম পাশের ডিফেন্স ছিল সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা। নিকোলাস তাগলিয়াফিকো ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় সেখানে ফাকুন্দো মেদিনা, নিকোলাস গঞ্জালেজ এবং লিসান্দ্রো মার্টিনেজকে পরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত লিসান্দ্রো মার্টিনেজকেই এগিয়ে রাখা হয়েছে এবং তিনিই আলজেরিয়ার বিপক্ষে শুরু করতে পারেন।

মিডফিল্ডে থাকছেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ এখনো জুলিয়ান আলভারেজের চেয়ে এগিয়ে আছেন। আলভারেজ দলে ফিরলেও পুরোপুরি ফিট নন। বাঁ পায়ের গোড়ালির ইনজুরির কারণে তিনি প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারেননি।

লাউতারো মার্টিনেজ ইতালির সিরি আ-তে সর্বোচ্চ গোলদাতা হয়ে বিশ্বকাপে এসেছেন। প্রস্তুতি ম্যাচে তিনি হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ছিলেন। প্রথম ম্যাচে তিনি গোল করেন এবং দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির পেনাল্টির সুযোগ তৈরি করেন।

ফিটনেস সমান হলে জুলিয়ান আলভারেজকে বিবেচনায় রাখা হলেও বর্তমান পরিস্থিতিতে স্কালোনি তাকে বেঞ্চে রাখার দিকেই এগোচ্ছেন।

এদিকে নিকোলাস তাগলিয়াফিকো অনুশীলনের কিছু অংশ জিমে এবং কিছু অংশ মাঠে কাইনেসিওলজিস্টের সঙ্গে কাজ করেছেন। তিনি লক্ষ্য রাখছেন ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পুরোপুরি ফিট হয়ে ফিরতে।

সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা: ইমিলিয়ানো মার্টিনেজ; গনসালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল; লিওনেল মেসি, থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ।

আলজেরিয়া: জিনেদিন জিদান; আবাদা, আইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি; রামিজ জেরুকি, নাবিল বেন্টালেব; হুসেম আউয়ার, রিয়াদ মাহরেজ, মোহাম্মদ আমুরা; আমিন গুইরি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9