রেকর্ড গড়ে এগিয়ে থেকে বিরতিতে মিশর

১৬ জুন ২০২৬, ০২:১৩ AM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০২:১৮ AM
মিশর-বেলজিয়াম ম্যাচ

মিশর-বেলজিয়াম ম্যাচ © সংগৃহীত

বিশ্বকাপের বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত প্রথমার্ধ খেলেছে মিশর। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া আফ্রিকার দলটি ২০তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে এগিয়ে যায়। মাঝমাঠ থেকে আক্রমণ গড়ে তুলে নিখুঁত পাস দেন মোহাম্মদ সালাহ, আর সেই সুযোগ কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান ইমাম আশুর। জাতীয় দলের হয়ে এটি ছিল আশুরের প্রথম আন্তর্জাতিক গোল।

সপ্তম মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে বেলজিয়াম। তবে তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার ডান পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম পোস্টের পাশ দিয়ে চলে যায়।

১২তম মিনিটে চার্লস ডি কেটেলারের আক্রমণ থেকে কর্নার পায় বেলজিয়াম, তবে ভিএআরের হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টে যায়। এক মিনিট পর নাথান এনগয়কে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন মিশরের মারওয়ান আতিয়া। ১৫তম মিনিটে পাল্টা আক্রমণ ঠেকাতে সালাহকে টেনে ফেলে হলুদ কার্ড দেখেন বেলজিয়ামের তিমোথি কাস্তানিয়ে।

২০তম মিনিটে ম্যাচের প্রথম বড় সুযোগেই এগিয়ে যায় মিশর। মোহাম্মদ সালাহর নিখুঁত অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে ডান পায়ের শক্তিশালী শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ইমাম আশুর।

গোলের পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে মিশর। ২২তম মিনিটে হাইড্রেশন ব্রেকের পর বল দখল বাড়ানোর চেষ্টা করে বেলজিয়াম, তবে মিশরের সংগঠিত রক্ষণ তাদের আক্রমণের গতি কমিয়ে দেয়। ২৮তম মিনিটে ডি ব্রুইনার একটি শট শোবেইরকে সেভ করতে বাধ্য করলেও তার আগেই ফাউলের বাঁশি বেজে যায়।

প্রথমার্ধের শেষ দিকে বেলজিয়াম আক্রমণের চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি। ফলে সালাহর অ্যাসিস্ট ও আশুরের একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিশর। বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল মিশর।

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬