আলজেরিয়ার বিপক্ষে দুই ফরমেশন নিয়ে ভাবছেন স্কালোনি

১৬ জুন ২০২৬, ০১:০৩ AM
আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি © সংগৃহীত

বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি দুটি সম্ভাব্য ফরমেশন নিয়ে ভাবছেন। তবে এই ম্যাচে আর্জেন্টিনা দলে থাকছেন না ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো।

সাংবাদিক দিয়েগো মনরইগের তথ্য অনুযায়ী, তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে স্কালোনি দুটি ভিন্ন কৌশল বিবেচনায় রেখেছেন।

প্রথম পরিকল্পনায় চারজনের রক্ষণভাগ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। সে ক্ষেত্রে ডিফেন্সে থাকবেন ফাকুন্দো মেদিনা, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো ও গনসালো মন্তিয়েল। মাঝমাঠে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং রদ্রিগো ডি পলকে।

অন্যদিকে দ্বিতীয় পরিকল্পনায় তিনজনের রক্ষণভাগ নিয়ে খেলতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ফরমেশনে ডিফেন্সে থাকবেন লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্তিয়ান রোমেরো। মাঝমাঠে জায়গা পেতে পারেন নিকোলাস গনসালেস, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল এবং জুলিয়ানো সিমিওনে।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি শেষ পর্যন্ত কোন ফরমেশন বেছে নেন, সেটিই এখন আর্জেন্টিনা সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬