ডি ব্রুইনার বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে সালাহর মিশর, দেখুন দুই দলের একাদশ

১৬ জুন ২০২৬, ১২:৪৯ AM
ডি ব্রুইনা ও সালাহ

ডি ব্রুইনা ও সালাহ © সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের শিরোপা লড়াইয়ের সময় কেভিন ডি ব্রুইনা ও মোহাম্মদ সালাহ ছিলেন দুই দলের প্রধান ভরসা। বছরের পর বছর সেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এবার ২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা।

সোমবার (১৫ জুন) সিয়াটলে ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে বেলজিয়াম ও মিশর। শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার দৌড়ে ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ম্যাচের আগে পুরোনো প্রতিপক্ষ সালাহকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বেলজিয়াম অধিনায়ক কেভিন ডি ব্রুইনা। তিনি বলেন, “মোর (সালাহ) বিপক্ষে আমি প্রায় ১০ বছর খেলেছি। আমাদের সন্তানরা একই স্কুলে পড়ত, তাই মাঝেমধ্যে দেখা হতো। সে অসাধারণ একজন মানুষ। আবারও তার বিপক্ষে খেলা সবসময়ই বিশেষ অনুভূতি।”

দুই দলের একাদশেই থাকছেন তাদের মূল তারকারা। মিশরের আক্রমণভাগে নেতৃত্ব দেবেন সালাহ, হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন তিনি। তার সঙ্গে থাকবেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ।

বেলজিয়ামের আক্রমণে মূল দায়িত্বে থাকবেন চার্লস ডি কেটেলারে। দীর্ঘ ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে রোমেলু লুকাকুকে আপাতত বেঞ্চে রাখা হচ্ছে। গত মৌসুমে খুব কম ম্যাচ খেলা এই অভিজ্ঞ স্ট্রাইকার এখনও শতভাগ প্রস্তুত নন।

ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না ডিফেন্ডার জেনো ডেবাস্ত। তবে দীর্ঘ বিরতির পর গোলপোস্টে ফিরছেন থিবো কোর্তোয়া। রক্ষণে থাকবেন টমাস মুনিয়ের, ব্র্যান্ডন মেশেলে, নাথান এনগয় ও তিমোথি কাস্তানিয়ে। মাঝমাঠে আমাদু ওনানা ও ইউরি টিলেমানসের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন ডি ব্রুইনা। উইংয়ে দেখা যাবে জেরেমি দকু ও লিয়ান্দ্রো ত্রোসারকে।

অন্যদিকে মিশরের শিবিরে বড় কোনো ইনজুরি নেই। গোলপোস্টে মোহাম্মদ এল শেনাওয়ির পরিবর্তে সুযোগ পাচ্ছেন মোস্তাফা শোবেইর। রক্ষণে থাকবেন মোহাম্মদ হানি, হামদি ফাতি, ইয়াসের ইব্রাহিম ও আহমেদ ফাতুহ। মাঝমাঠে দায়িত্ব পালন করবেন মোহানাদ লাশিন, মারওয়ান আতিয়া ও ইমাম আশুর। আক্রমণে সালাহ ও মারমুশের সঙ্গে থাকবেন মোস্তাফা জিকো।

বিশ্বকাপ ইতিহাসে মিশর এবার চতুর্থবারের মতো অংশ নিচ্ছে, তবে এখনো পর্যন্ত মূল পর্বে কোনো জয় পায়নি তারা। অন্যদিকে বেলজিয়াম সাম্প্রতিক হতাশা পেছনে ফেলে নতুন শুরুর লক্ষ্য নিয়েছে। ফলে সিয়াটলে ডি ব্রুইনা–সালাহ দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে ফুটবল দুনিয়ায়।

দুদলের একাদশ

বেলজিয়াম (৪-২-৩-১): থিবো কোর্তোয়া; টমাস মুনিয়ের, ব্র্যান্ডন মেশেলে, নাথান এনগয়, তিমোথি কাস্তানিয়ে; আমাদু ওনানা, ইউরি টিলেমানস; জেরেমি দকু, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ত্রোসার; চার্লস ডি কেটেলারে।

মিশর (৪-২-৩-১): মোস্তাফা শোবেইর; মোহাম্মদ হানি, হামদি ফাতি, ইয়াসের ইব্রাহিম, আহমেদ ফাতুহ; মোহানাদ লাশিন, মারওয়ান আতিয়া; মোহাম্মদ সালাহ, ইমাম আশুর, মোস্তাফা জিকো; ওমর মারমুশ।

দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
জনগণকে প্রতিশ্রুতি দিলেও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে কার্যক…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ …
  • ০৬ জুলাই ২০২৬
বাবার পরিশ্রম-সততা ছিল অনুপ্রেরণা, আনসার সদস্যের ছেলে বিসিএ…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence