কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে নেই ইয়ামাল

১৫ জুন ২০২৬, ০৯:১৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৬, ০৯:২০ PM
লামিনে ইয়ামাল

লামিনে ইয়ামাল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে শুরুর একাদশে নেই লামিন ইয়ামাল। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে নিশ্চিত করেছেন, ইয়ামাল আজ বেঞ্চ থেকে ম্যাচ শুরু করবেন এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাকে নামানো হতে পারে। একই কারণে শুরুর একাদশে রাখা হয়নি আরেক গুরুত্বপূর্ণ উইঙ্গার নিকো উইলিয়ামসকেও।

গত এপ্রিল থেকে হ্যামস্ট্রিং ও কুঁচকির চোটে ভুগছিলেন ইয়ামাল। ফলে বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ দিকের কয়েকটি ম্যাচের পাশাপাশি স্পেনের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচগুলোও খেলতে পারেননি তিনি। যদিও চলতি সপ্তাহে দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে ফিরেছেন এবং মেডিকেল টিমের ছাড়পত্র পেয়েছেন, তবুও পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস এখনও অর্জন করেননি এই তরুণ ফরোয়ার্ড।

গ্রুপ পর্বে সামনে উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষ থাকায় প্রথম ম্যাচেই ইয়ামালকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না স্পেন। তার অনুপস্থিতিতে ডান প্রান্তে আজ ফেরান তোরেসকে দেখা যেতে পারে।

এর আগে, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ ফুয়েন্তে বলেন, ‘ভালো খবর হলো লামিন এখন বেশ ফিট এবং ভালোভাবেই অনুশীলন করছে। সে খেলার জন্য প্রস্তুত, তবে শুরু থেকে নয়। ম্যাচের গতি ও পরিস্থিতি বিবেচনা করে তাকে পরে মাঠে নামানো হবে। আমরা কোনো তাড়াহুড়ো করে ঝুঁকি বাড়াতে চাই না।’


স্পেন একাদশ (৪-৩-৩): উনাই সিমন (গোলরক্ষক); মার্কোস ইয়োরেন্তে, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; পেদ্রি, রদ্রি, ফাবিয়ান রুইজ; ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, গাভি।

কেপ ভার্দে একাদশ (৪-৩-৩): ভোজিনহা (গোলরক্ষক); স্টিভেন মোরেরা, রবার্তো লোপেস, ডিনেই, স্যান্ডিল লোপেস কাব্রাল; কেভিন পিনা, ল্যারোস দুয়ার্তে, জামিরো মন্তেইরো; রায়ান মেন্দেস, জোভানে কাব্রাল, ডাইলন লিভরামেন্তো।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬