স্কালোনির সামনে আলভারেজ-লাউতারো ধাঁধা

১৫ জুন ২০২৬, ১২:৩৯ AM
স্কালোনির সামনে আলভারেজ-লাউতারো ধাঁধা

স্কালোনির সামনে আলভারেজ-লাউতারো ধাঁধা © সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে বুধবারের ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন একটাই—দলের আক্রমণের কেন্দ্রে দেখা যাবে কাকে? হুলিয়ান আলভারেজ, নাকি লাউতারো মার্টিনেজ?

দুই ফরোয়ার্ডই দারুণ ফর্মে থাকায় সিদ্ধান্ত নেওয়া সহজ নয় কোচ লিওনেল স্কালোনির জন্য। চোটের কারণে সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে মাঠে নামতে পারেননি আলভারেজ। সেই সুযোগে হন্ডুরাসের বিপক্ষে গোল করেন লাউতারো এবং আইসল্যান্ড ম্যাচেও খেলেন তিনি। তবে আলভারেজের সুস্থ হয়ে ফেরায় আবারও বেড়েছে প্রতিযোগিতা।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, দীর্ঘদিন ধরে লাউতারোই ছিলেন স্কালোনির প্রথম পছন্দ। কিন্তু আলভারেজের ফেরা কোচকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বর্তমান পরিস্থিতিতে অবশ্য আতলেতিকো মাদ্রিদের তারকাকে এগিয়ে রাখার সম্ভাবনাই বেশি।

২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর থেকেই আর্জেন্টিনার আক্রমণে অপরিহার্য হয়ে ওঠেন আলভারেজ। তাঁর গতি, প্রতিপক্ষকে চাপে রাখার ক্ষমতা এবং মেসির সঙ্গে অসাধারণ বোঝাপড়া দলকে বাড়তি সুবিধা দেয়। সেই বিশ্বকাপে পোল্যান্ড, অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি।

অন্যদিকে লাউতারোর সাম্প্রতিক অর্জনও কম নয়। ২০২৪ কোপা আমেরিকায় পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে তাঁর একমাত্র গোলেই শিরোপা জেতে আর্জেন্টিনা। তবুও জাতীয় দলের সর্বশেষ ছয় ম্যাচের মধ্যে মাত্র দুটিতে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

ক্লাব ফুটবলেও দুজনের লড়াই সমানে সমান। আতলেতিকো মাদ্রিদের হয়ে ৪৯ ম্যাচে ২০ গোল করেছেন আলভারেজ, আর ইন্টার মিলানের জার্সিতে ৪১ ম্যাচে ২২ বার জালের দেখা পেয়েছেন লাউতারো। তাই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রশ্ন—স্কালোনির আস্থার প্রতীক হবেন কে, আলভারেজ নাকি লাউতারো?

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬