অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সুইজারল্যান্ডের মুখের হাসি কেড়ে নিল কাতার

১৪ জুন ২০২৬, ০৩:৪৭ AM
কাতার দল

কাতার দল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় এক প্রত্যাবর্তনের গল্প লিখল কাতার। পুরো ম্যাচজুড়ে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে রুখে দিয়ে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

ক্যালিফোর্নিয়ায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইজারল্যান্ড। ফলাফল, ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড ব্রিল এমবোলো। সেই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের হাতে রেখে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইউরোপের দলটি।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালালেও সুইস রক্ষণভাগের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় কাতার। অন্যদিকে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি সুইজারল্যান্ড। পুরো ম্যাচে ২৭টি শট নিয়ে মাত্র একবার জালের দেখা পায় সুইডিশরা। আর সুযোগ নষ্টের সেই মাশুলই শেষ পর্যন্ত দিতে হয় দলটিকে।

ম্যাচ যখন সুইজারল্যান্ডের জয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪ মিনিট) গোল করে কাতারকে সমতায় ফেরান বুয়ালেম খুখি। তার সেই গোলে উল্লাসে ফেটে পড়ে কাতার শিবির, আর হতাশায় ডুবে যায় সুইসরা।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এগিয়ে থেকেও পূর্ণ তিন পয়েন্ট হাতছাড়া করে সুইজারল্যান্ড। অন্যদিকে শেষ মুহূর্তের লড়াকু মানসিকতায় এক পয়েন্ট তুলে নেয় কাতার।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬