ব্রাজিলের একাদশে আনচেলত্তির চমক

১৪ জুন ২০২৬, ০৩:০১ AM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৩:২৫ AM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই হাইভোল্টেজ লড়াইয়ের জন্য শুরুর একাদশ ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি।

একাদশে সবচেয়ে বড় চমক স্ট্রাইকার ইগর থিয়াগো। ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনহার সঙ্গে আক্রমণভাগে নেতৃত্ব দেবেন তিনি। এ ছাড়া ৪০ বছরের ইতিহাসে প্রথমবার ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামছে সেলেসাওরা।

রক্ষণভাগে অভিজ্ঞ দানিলোর পরিবর্তে সুযোগ পেয়েছেন আইবানেজ। তার সঙ্গে গ্যাব্রিয়েল মাগালহায়েস ও অধিনায়ক মার্কিনিওস থাকছেন। ফুল-ব্যাক পজিশনে গতি ও আক্রমণাত্মক উপস্থিতি নিশ্চিত করবেন দগলাস সান্তোস।

মাঝমাঠের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কাসেমিরো, ব্রুনো গিমারেস ও লুকাস পাকেতা। বলের দখল ধরে রাখা এবং আক্রমণ সাজানোর মূল কাজ থাকবে এই ত্রয়ীর ওপর।

ব্রাজিলের শুরুর একাদশ: আলিসন বেকার, আইবানেজ, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনিয়া।

চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬