বাংলাদেশ-ভারত সাফ ফাইনাল: ঋতুপর্ণার গোলে সমতা ফিরিয়ে বিরতি

০৬ জুন ২০২৬, ০৮:০৪ PM
বাংলাদেশ-ভারত

বাংলাদেশ-ভারত © সংগৃহীত

ভারতের গোয়ায় অষ্টম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম অর্ধাংশে ১-১ গোলে সম অবস্থানে রয়েছে বাংলাদেশ-ভারত। ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল দুটি করে দু-দেশ। শনিবার (৬ জুন) সন্ধ্যায় গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হয় দল দুটি।

ম্যাচের প্রথম ৪১ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। তবে ৪২ মিনিটে ভারত এগিয়ে যায়। গোলটি করেছিলেন পেয়ারি জাজা। তাকে আটকাতে ছুটে গিয়েছিলেন সুরভী। তবে ব্লক করতে পারেননি। উল্টো বল তার গায়ে লেগে দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটাই সামনে এগিয়ে থাকায় বলটি তার মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়।

পরে সেমিফাইনালে নেপালের বিপক্ষে গোল করা ঋতুপর্ণা সমতা ফিরিয়ে আনেন। আনিকার থেকে বল পেয়ে তহুরা দারুণভাবে বাড়িয়েছিলেন ঋতুপর্ণাকে। বাম প্রান্ত দিয়ে বক্সে ঢুকে তিনি নিয়েছেন কোনাকুনি শট। বল ভারতীয় গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় জালে। যোগ করা সময়ের এই গোলের কিছুক্ষণ পরই প্রথমার্ধের বিরতির বাঁশি বাজিয়েছেন রেফারি।

গত দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের চোখ হ্যাটট্রিক শিরোপায়, আর টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত চায় শিরোপা পুনরুদ্ধার করতে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬