মোবাইলে ফুটবল বিশ্বকাপ দেখবেন যেভাবে

০৬ জুন ২০২৬, ০৫:১৩ PM
ফুটবল বিশ্বকাপ ২০২৬

ফুটবল বিশ্বকাপ ২০২৬ © টিডিসি

ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে কি না, সেটা নিয়ে শঙ্কায় ছিলেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। ইতোমধ্যেই দূর হয়েছে সেই শঙ্কা। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের লড়াই বাংলাদেশের তিনটি টিভি চ্যানেলে দেখা যাবে।

একটি সূত্রে জানা গেছে, বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য ফিফার কাছ থেকে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনছে টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরই মধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছে ওই সূত্র। এই খবর প্রকাশ হওয়ার পর বাংলাদেশের ভক্তদের বিশ্বকাপ দেখা নিয়ে চিন্তা দূর হয়েছে।

শুধু টিভিতেই নয়, মোবাইলেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য। সময় টিভি, বিটিভি, টি স্পোর্টসের পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে। বাংলালিংকের ওটিটি সেবা টফি, গ্রামীণফোনের বায়োস্কোপে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করা যাবে।

বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে। ৩৯ দিনের টুর্নামেন্টে তিন দেশের ১৬ স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ হবে। ১৬ স্টেডিয়ামের ১১টিই যুক্তরাষ্ট্রে। মেক্সিকো ও কানাডার তিন ও দুই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। ১৯ জুলাই ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

ট্যাগ: ফুটবল
ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage