পুরোপুরি প্রস্তুত না থাকলে দল থেকে বাদ, মেসিকেও স্কালোনির বার্তা

০৬ জুন ২০২৬, ১২:৫৭ PM
মেসি

মেসি © সংগৃহীত

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন , কোনো খেলোয়াড় পুরোপুরি ফিট না থাকলে চূড়ান্ত দল থেকে বাদ পড়তে হতে পারে। একই সঙ্গে তিনি লিওনেল মেসিকে পাঠানো একটি মজার বার্তার কথাও তুলে ধরেন।

শনিবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'কেউ যদি পুরোপুরি প্রস্তুত না থাকে, তাহলে তাকে বাদ পড়তে হতে পারে। আমরা সবার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছি। সিদ্ধান্ত নেওয়ার সময় এলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।'

তিনি আরও বলেন, 'কাউকে বাদ দিতে হলে সেটি অবশ্যই কষ্টের হবে। কিন্তু সময় এলে আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে।'

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে মেসিকে নিয়ে সাম্প্রতিক একটি কথোপকথনের কথা জানান স্কালোনি। তিনি বলেন, 'আমি তাকে একটি বার্তা পাঠিয়েছিলাম। সে জবাবে বলেছিল, স্কোয়াডের তালিকা প্রকাশের অপেক্ষায় থাকবে, তারপর দেখবে তাকে ডাকা হয়েছে কি না। তখন আমি তাকে বললাম, “তোমাকে তো ডাকা হয়েছে!” আমি আশা করছিলাম, সে হয়তো জানাবে যে বিশ্বকাপে খেলবে। কিন্তু সেও বলল, আগে তালিকা প্রকাশ হোক, তারপর দেখা যাবে।'

মেসির শারীরিক অবস্থার উন্নতির কথাও জানিয়েছেন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, 'লিও ভালো আছে এবং দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে। এখন আর তাকে আলাদা করে অনুশীলন করতে হচ্ছে না। এই প্রীতি ম্যাচগুলোতে সে কিছু সময় মাঠে থাকতে পারে। সে অনেক ভালো অবস্থায় আছে, যা আমাদের স্বস্তি দিচ্ছে।'

চোটে থাকা কয়েকজন খেলোয়াড় এখনও আলাদা অনুশীলন করছেন বলে জানান স্কালোনি। তিনি বলেন, 'যারা আলাদা অনুশীলন করছে, তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তারা ভালো অবস্থায় আছে। এই প্রীতি ম্যাচগুলোতে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। তারা কীভাবে এগোয়, সেটি আমরা পর্যবেক্ষণ করছি।'

বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি বলেন, দলই সবার আগে। তিনি বলেন, 'বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা আমাদেরও আছে। আমরা মনে করি, খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো হয় যখন চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমেই তারা বিষয়টি জানতে পারে। পুরো প্রক্রিয়ায় যারা আমাদের সঙ্গে ছিল, তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। কিন্তু শেষ পর্যন্ত আমরা দলের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সিদ্ধান্তগুলো কঠিন, তবে দলের প্রয়োজনই আগে।'

আর্জেন্টিনার খেলার ধরন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন স্কালোনি। তিনি বলেন, 'আমাদের দলের একটি নির্দিষ্ট খেলার ধরণ আছে এবং আমরা সেটি বদলাতে চাই না। প্রতিপক্ষ অনুযায়ী কিছু বিষয় পরিবর্তন করতে হতে পারে, তবে মূল ধারণা একই থাকবে। আমরা একসঙ্গে খেলতে চাই, পাসের মাধ্যমে সংযোগ তৈরি করতে চাই এবং ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে চাই। কখনো যদি আরও দ্রুত বা সরাসরি খেলতে হয়, সেটিও করব। আমাদের লক্ষ্য হলো দলকে এমনভাবে প্রস্তুত করা, যেন তারা যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে।'

হন্ডুরাস ম্যাচে গোলপোস্টে থাকবেন হুয়ান মুসো। স্কালোনি জানান, 'হুয়ান মুসো গোলপোস্টে থাকবে। পরের ম্যাচে হয়তো জেরোনিমো রুল্লি খেলবে। পাশাপাশি সান্তিয়াগো বেলত্রানকেও কিছু সময় মাঠে নামানোর সুযোগ আছে কি না, সেটিও আমরা দেখব।'

হন্ডুরাসকে সামনে রেখে তিনি বলেন, 'এখন আমাদের পুরো মনোযোগ হন্ডুরাস ম্যাচে। তাদের কোচ হোসে মোলিনা আমার বন্ধু। আমরা দলটিকে ভালোভাবেই চিনি। সামনে যা আসছে, তার জন্য প্রস্তুতি চালিয়ে যেতে এটি আমাদের জন্য একটি ভালো পরীক্ষা হবে।'

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9