অপটার মতে যেভাবে হেক্সা মিশনে সফল হতে পারে ব্রাজিল

০৬ জুন ২০২৬, ০১:১৫ PM
ব্রাজিল ফুটবল দল

ব্রাজিল ফুটবল দল © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপেই অংশ নিয়েছে। তবে ২০০২ সালের পর থেকে দীর্ঘ ২৪ বছর ধরে শিরোপার স্বাদ পায়নি তারা।

এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি নতুন করে গড়ে উঠছে। এই অবস্থায় ‘অপটা সুপারকম্পিউটার’ ২৫ হাজার সিমুলেশন চালিয়ে ব্রাজিলের সম্ভাব্য হেক্সা মিশনের রোডম্যাপ তৈরি করেছে।

গ্রুপ পর্বে গ্রুপ ‘সি’ তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এখানে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৬০.৮ শতাংশ এবং শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা ৯৬.৯ শতাংশ বলে জানিয়েছে অপটা। পরিসংখ্যান অনুযায়ী, গ্রুপ পর্ব পেরোনোর ক্ষেত্রে স্পেনের পর সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে ব্রাজিল।

শেষ ৩২-এ জাপান, শেষ ১৬-তে নরওয়ে, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সেমিফাইনালে ফ্রান্স এবং ফাইনালে স্পেন এমন একটি সম্ভাব্য পথ দেখিয়েছে সুপারকম্পিউটার। এছাড়াও শেষ ৩২-এ জাপানের বিপক্ষে ব্রাজিলকে ৬২.১ শতাংশ ফেভারিট ধরা হয়েছে। অতীতেও এই দুই দলের মুখোমুখিতে ব্রাজিলের দাপট স্পষ্ট। অন্যদিকে শেষ ১৬-তে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অভিজ্ঞতা ও পরিসংখ্যান তাদের পক্ষেই কথা বলছে।

কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্বকাপে অতীতে ইংল্যান্ডের বিপক্ষে কখনোই হারেনি ব্রাজিল। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ইতিহাস কিছুটা কঠিন হলেও ইউরোপীয় দলের বিপক্ষে ব্রাজিলের সেমিফাইনাল রেকর্ড বেশ শক্ত।

Neymar's career is football's biggest tragedy – Here's Why ...

সব বাধা পেরিয়ে ফাইনালে উঠলে সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন। যদিও পরিসংখ্যান বলছে ব্রাজিলের স্পেনের বিপক্ষে রেকর্ড ভালো, তবে বিশ্বকাপ ফাইনালের চাপ সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা তৈরি করবে। সব মিলিয়ে অপটা সুপারকম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা মাত্র ৬.৭ শতাংশ। অর্থাৎ সম্ভাবনার হিসাবে তারা ফেভারিটদের তালিকায় শীর্ষে নয়।

তবুও ফুটবল সবসময়ই পরিসংখ্যানের বাইরে। তাই কার্লো আনচেলত্তির ব্রাজিল শেষ পর্যন্ত পারবে কি না ২৪ বছরের শিরোপা খরা কাটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের ইতিহাস লিখতে—সেটাই এখন সময়ের অপেক্ষা।

পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9