বিশ্বকাপে আর্জেন্টিনা দলে ইনজুরির মিছিল © সংগৃহীত
বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে নেমে এসেছে ইনজুরির কালো ছায়া। নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে যখন আলবিসেলেস্তেরা ঘাঁটি গেড়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে লিয়ান্দ্রো পারেদেস তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ঠিক তখনই দলটির প্রাণভ্রমরা লিওনেল মেসির সাথে ক্যাম্পে যোগ দিয়েছে তাঁর বাঁ পায়ের পুরোনো হ্যামস্ট্রিং চোটের নতুন শঙ্কা।
সাড়ে পাঁচ হাজার মাইল পাড়ি দিয়ে বিশ্বকাপের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে ১১ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে গত রবিবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টায় মিসৌরিতে অবতরণ করে তাদের বিমানটি।
বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিবিরে নেমে এসেছে ইনজুরির কালো ছায়া। নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে যখন আলবিসেলেস্তেরা ঘাঁটি গেড়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে লিয়ান্দ্রো পারেদেস তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন ঠিক তখনই দলটির প্রাণভ্রমরা লিওনেল মেসির সাথে ক্যাম্পে যোগ দিয়েছে তাঁর বাঁ পায়ের পুরোনো হ্যামস্ট্রিং চোটের নতুন শঙ্কা।
বিশ্বচ্যাম্পিয়নদের বহন করা বিমানটি সেজেছিল বিশ্বকাপের আমেজে। আর্জেন্টিনা জাতীয় দলের প্রতীকী আকাশি-সাদা ডোরাকাটার মাঝে বিমানের লেজে মেসির ১০ নম্বরটি আঁকা হয়েছে। কানসাস সিটিতে ঘাঁটি গাড়বে চারটি দল। সবার আগে সেখানে পৌঁছাল আর্জেন্টিনা। এই চার্টার্ড বিমানে এসেছেন আর্জেন্টিনা স্কোয়াডের বেশির ভাগ খেলোয়াড়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রে ক্লাব ফুটবল ফেলা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। কানসাস সিটির অরিজিন হোটেলে থাকবেন মেসি ও তার দল। ২০২ নম্বর রুমটি মেসির জন্য বরাদ্দ হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি। সোমবার থেকে তারা পুরোদমে ট্রেনিং শুরু করবেন।
আগামী শনিবার টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ তাদের? ১১ তবে প্রথম প্রস্তুতি ম্যাচে একাদশ গঠন নিয়ে কিছুটা চিন্তায় আছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। হ্যামস্ট্রিং চোটের কারণে দুই প্রস্তুতি ম্যাচ তো বটেই, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের তাদের প্রথম ম্যাচেও মিডফিল্ডার লিয়ান্দ্রো পাবেদেসকে পাবে না তারা। পুরোপুরি সুস্থ হতে তাঁর তিন সপ্তাহ লাগতে পারে। আরও ছোটখাটো চোটাক্রান্ত খেলোয়াড় রয়েছেন স্কোয়াডে। এর মধ্যে মেসি ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে হ্যামন্ত্রি ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছাড়লে সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন।
পরে জানা গেছে, মাংসপেশিতে হালকা টান লেগেছিল। তাঁর চোট গুরুতর না হলেও সতর্কতার জন্য দুই প্রস্তুতি ম্যাচে বিশ্রামে থাকবেন। ইউরোপা লিগের ফাইনাল শুরুর আগে ওয়ার্মআপের সময় গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের আঙুল ভেঙে গিয়েছিল। তিনিও প্রস্তুতি ম্যাচ দুটিতে থাকছেন না। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তিনি ফিট হয়ে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মেসির বিকল্প হিসেবে যাঁকে ধরা হচ্ছে, সেই নিকো পাউন্ড চৌটাজনন্ত। কোমোর এই ২১ বছর বয়সী মিডফিল্ডার সিরি 'এ'তে হেল্লাস ভেরোনার বিপথে। মাঠ ছেড়েছিলেন বা হাটুতে অস্বস্তি বোধ করায়। পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়লেও তিনি বিশ্রামে থাকবেন বলে জানা গেছে।