পাসপোর্ট হারিয়ে বিপাকে এই তারকা ফুটবলার, অনিশ্চিত বিশ্বকাপ খেলা

২৬ মে ২০২৬, ০৬:৩২ PM
আব্দুল হামিদ

আব্দুল হামিদ © সংগৃহীত

২০২২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে বড় চমক দিয়েছিল সৌদি আরব। প্রথম ম্যাচেই আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে কার্যত অঘটন ঘটিয়েছিল এশিয়ার এই দল। এবারেও সৌদি আরব এমন অঘটন ঘটাতে পারবে কি না, তা নিয়ে চলছে চর্চা। তবে বিশ্বকাপের নামার আগেই চর্চায় উঠে এলেন সৌদি আরবের ডিফেন্ডার সৌদ আব্দুল হামিদ। আজব বিপাকে পড়েছেন তিনি। পাসপোর্ট চুরি গিয়েছে তাঁর। তা-ও আবার এক বিয়েবাড়ি যাওয়ার সময়ে। তাই বিশ্বকাপ খেলতে কী ভাবে আমেরিকায় যাবেন এই ফুটবলার, তা নিয়ে চিন্তায় সৌদি আরব ফুটবল দল।

কীভাবে পাসপোর্ট চুরি গেল আব্দুল হামিদের?
এই ঘটনা নিয়ে এক বিবৃতিতে বিশদে জানিয়েছে সৌদি আরব ফুটবল ফেডারেশন। তারা জানায়, নেদারল্যান্ডসের আমস্টারডামে পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময়ে পাসপোর্ট চুরি যায় আব্দুল হামিদের।

ওই বিবৃতিতে বলা হয়, ‘FIFA World Cup 2026-এর চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে সৌদ আব্দুলহামিদের দেরিতে যোগ দেওয়া নিয়ে আমরা আনুষ্ঠানিক আপডেট জানাতে চাই। নির্ধারিত সূচি অনুযায়ী আজ ওঁর রিয়াধে ফেরার কথা ছিল। কিন্তু আমস্টারডামে পরিবারকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে তাঁর ব্যক্তিগত গাড়ি অনেক কিছু চুরি যায়। তাঁর বেশ কিছু ব্যক্তিগত নথিও চুরি গিয়েছে, যার মধ্যে পাসপোর্ট রয়েছে। তাই রিয়াধে ফিরতে পারেননি তিনি।’

SAFF আরও জানিয়েছে, ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি নেদারল্যান্ডসে থাকা সৌদি দূতাবাসের সহযোগিতায় জরুরি ভিত্তিতে নথি তৈরি করার কাজও চলছে, যাতে দ্রুত জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন আব্দুলহামিদ।

বিশ্বকাপের জন্য সৌদি আরবের ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াডে আছেন আব্দুল হামিদ। বর্তমানে সৌদি আরব দল রয়েছে আমেরিকায়। নিউ ইয়র্ক এবং টেক্সাসে প্রস্তুতি শিবির চালাবে তারা। সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো এবং সেনেগালের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচও খেলবে এশিয়ার এই দল।

বিশ্বকাপে গ্রুপ ‘H’-এ রয়েছে সৌদি আরব। গ্রুপের অন্য তিন দল স্পেন, উরুগুয়ে এবং কেপ ভের্দে। এ বারেও সৌদি আরব বড় চমক দিতে পারে কি না, সে দিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

ট্যাগ: ফুটবল
‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬