রদ্রিগেজকে নিয়েই ৮ বছর পর বিশ্বকাপে ফিরছে কলম্বিয়া

২৬ মে ২০২৬, ০৮:৩৪ AM
হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজ

হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজ © সংগৃহীত

অসুস্থতায় চলতি মৌসুমে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকলেও হামেস রদ্রিগেজকে নিয়েই ৮ বছর পর বিশ্বকাপে ফিরছে কলম্বিয়া।

একসময় রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও এভারটনের হয়ে মাঠ মাতানো এই তারকা বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলছেন। মিনেসোটা ইউনাইটেডের হয়ে ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে শুরুর একাদশে ছিলেন। সবমিলিয়ে ১৯৪ মিনিট মাঠে কাটিয়েছেন।

গত মার্চে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ চলাকালেই অসুস্থ হয়ে পড়েন হামেস। পরে হাসপাতালে নেওয়া হয় তাকে। তীব্র পানিশূন্যতার কারণে তিনদিন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, প্রাণঘাতী পেশিক্ষয় রোগ র‌্যাবডোমায়োলিসিসে আক্রান্ত হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। তবে সেই দাবি জোরালোভাবে নাকচ করে দেয় তার ক্লাব মিনেসোটা ইউনাইটেড।

২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী এই মিডফিল্ডার চলতি বছরের ফেব্রুয়ারিতে এমএলএস মৌসুম শুরুর আগে মিনেসোটায় যোগ দেন। ২০২২ বিশ্বকাপে জায়গা না পাওয়া কলম্বিয়া এবার হামেসের পাশাপাশি লুইস দিয়াজকে ঘিরেও নতুন স্বপ্ন দেখছে। এ ছাড়া ড্যানিয়েল মুনোজ, জেফারসন লার্মা এবং সাবেক আর্সেনাল গোলরক্ষক ডেভিড অস্পিনাও দলে আছেন।

১ ও ৭ জুন যথাক্রমে কোস্টারিকা ও জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে বোগোটায় প্রস্তুতি ক্যাম্প করবে কলম্বিয়া। ১২ বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলটি এবার উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সপ্তম বিশ্বকাপ অভিযান শুরু করবে। তাদের অন্য দুই প্রতিপক্ষ ডিআর কঙ্গো ও পর্তুগাল।

কলম্বিয়ার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলকিপার: কামিলো ভার্গাস, আলভারো মন্তেরো এবং ডেভিড অস্পিনা।

ডিফেন্ডার: ডেভিনসন সানচেজ, জন লুকুমি, ইয়েরি মিনা, উইলার দিত্য, ড্যানিয়েল মুনোজ, সান্তিয়াগো আরিয়াস, জোহান মোজিকা এবং ডেইভার মাচাদো।

মিডফিল্ডার: রিচার্ড রিওস, জেফারসন লার্মা, কেভিন কাস্তানো, হুয়ান কামিলো পোর্টিলা, গুস্তাভো পুয়ের্তা, জন আরিয়াস, হোর্হে কারাসকাল, হুয়ান ফার্নান্দো কিনতেরো, হামেস রদ্রিগেজ এবং হামিন্টন কাম্পাস।

ফরোয়ার্ড: হুয়ান কামিলো হার্নান্দেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ, কার্লোস আন্দ্রেস গোমেজ এবং জন কর্ডোবা। 

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9