বিশ্বকাপ থেকে বাদ পড়ে মুখ খুললেন ব্রাজিল তারকা

২১ মে ২০২৬, ১০:৪০ AM
অ্যান্টনি

অ্যান্টনি © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি অ্যান্টনির। তবে বাদ পড়ার পর হতাশা প্রকাশ করলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এন্টনি লিখেছেন, ‘অবশ্যই আরেকটি বিশ্বকাপ মিস করার কষ্ট আছে। কিন্তু আমি শান্ত আছি এবং এখন পর্যন্ত যা অর্জন করেছি, তা নিয়ে গর্বিত।’

তিনি আরও বলেন, ‘এখন সময় বন্ধুদের সমর্থন করার, যারা ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানোর লড়াইয়ে প্রতিনিধিত্ব করবে। আমি এখান থেকেই তাদের জন্য শুভকামনা জানাব। আর আমি কাজ চালিয়ে যাব। কারণ, এই স্বপ্ন এখনো বেঁচে আছে।’

কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে সুযোগ না পেলেও স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন অ্যান্টনি। চলতি মৌসুমে ১৪ গোল ও ১০ অ্যাসিস্ট করে লা লিগার অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

এর আগে, ২০২২ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন অ্যান্টনি। তবে ২০২৩ সালের পর জাতীয় দলে নিয়মিত সুযোগ হারান তিনি। পরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে  পাড়ি জমান স্পেনে এবং নতুন করে নিজের ক্যারিয়ার গুছিয়ে নেন।

যদিও ২০২৬ বিশ্বকাপ দলে জায়গা হয়নি, তবুও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এই ব্রাজিলিয়ান তারকা। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আবারও জাতীয় দলে ফিরতে চান তিনি।

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9