দল ঘোষণা করল ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো

১৯ মে ২০২৬, ০২:১৩ PM
কঙ্গো ফুটবল দল

কঙ্গো ফুটবল দল © টিডিসি ফটো

৫২ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ইতোমধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ‘দ্য লেপার্ডস’ নামে পরিচিত দলটি।

সবশেষ ১৯৭৪ সালে ‘জায়ারে’ বিশ্বকাপে খেলেছিল দেশটি। দীর্ঘ পাঁচ দশকের অপেক্ষা শেষে এবার ডিআর কঙ্গো নামেই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আফ্রিকার এই দল।

ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসআব্রের অধীনে গ্রুপ ‘কে’-তে খেলবে ডিআর কঙ্গো। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। শক্তিশালী প্রতিপক্ষ থাকায় গ্রুপটিকে কঠিন হিসেবেই দেখা হচ্ছে।

ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড ইয়োয়ানে উইসা। এছাড়া রয়েছেন রিয়াল বেতিসের সেদরিক বাকাম্বু, ওয়েস্ট হ্যামের অ্যারন ওয়ান-বিশাকা, মন্তেপিলিয়েরের নাথানায়েল এমবাকু এবং লিলের ক্যান্সেল এমবেম্বা।

ইউরোপের বিভিন্ন লিগে খেলা অভিজ্ঞ ও তরুণ ফুটবলারদের সমন্বয়ে দল গড়েছেন কোচ দেসআব্রে। বিশ্বকাপের মঞ্চে দীর্ঘদিন পর ফিরে ভালো কিছু করার স্বপ্ন দেখছে আফ্রিকার প্রতিনিধিরা।

ডিআর কঙ্গোর ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: ম্যাথেউ ইপোলো (স্ট্যান্ডার্ড লেইগে), তিমোথি ফায়ুলু (এফসি নোয়াহ), লিওনেল এমপাসি (লে হাভরে)।

ডিফেন্ডার: ডাইলান বাতুবিনসিকা (লারিসা), রকি বুশিরি (হাইবারনিয়ান), গেদন কালুলু (আরিস লিমাসল), স্টিভ কাপুয়াদি (উইডজেউ উডজ), জরিস কায়েম্বে (রেসিং গেঙ্ক), আর্থার মাসুয়াকু (লসাঁ), ক্যান্সেল এমবেম্বা (লিলে), অ্যাক্সেল তুয়ানজেবে (বার্নলি), অ্যারন ওয়ান-বিশাকা (ওয়েস্ট হ্যাম)।

মিডফিল্ডার: থিও বোনগোন্দা (স্পার্তাক মস্কো), ব্রায়ান চিপেঙ্গা (সিডি কাস্তেওন), মেশাক এলিয়া (আলানিয়াস্পোর), গায়েল কাকুতা (লারিসা), এডো কায়েম্বে (ওয়াটফোর্ড), নাথানায়েল এমবাকু (মন্তেপিলিয়ের), সামুয়েল মুথুস্বামী (অ্যাট্রোমিতস), এনগা’লায়েল মৌকাকু (লিলে), চার্লস পিকেল (এস্পানিওল), নোয়াহ সাদেকি।

ফরোয়ার্ড: সেদরিক বাকাম্বু (রিয়াল বেতিস), সিমন বাঞ্জা (আল জাজিরা), ফিস্টন মায়েলে (পিরামিডস এফসি) ও ইয়োয়ানে উইসা।

কোচ: সেবাস্তিয়ান দেসআব্রে।

চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9