বেতন বাড়ানোর দাবিতে শিক্ষকদের বিক্ষোভ, ঝুঁকিতে বিশ্বকাপ

১৬ মে ২০২৬, ১২:৫৯ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকোতে বেতন বৃদ্ধির দাবিতে বড় ধরনের বিক্ষোভ করেছেন দেশটির সরকারি স্কুলশিক্ষকেরা। শুক্রবারের এই আন্দোলন থেকে তারা হুঁশিয়ারি দিচ্ছেন, দাবি মানা না হলে আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের সময় দেশজুড়ে গণ-আন্দোলনের মাধ্যমে অচলাবস্থা সৃষ্টি করা হবে।

শিক্ষক দিবস উপলক্ষে দেশটির ‘ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স’র প্রায় ৩ হাজার সদস্য মেক্সিকো সিটিতে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। তবে মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষকদের হাতে বিভিন্ন ব্যানার দেখা যায়। এর মধ্যে এক ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা এখন আর অগ্রাধিকার নয়, বরং বিশ্বকাপে মিলিয়ন ডলারের ব্যবসাই এখন মুখ্য।’ বিক্ষোভে কেউ কেউ ফুটবল নিয়ে ড্রিবলিং করে অভিনব উপায়ে প্রতিবাদ জানান।

জানা গেছে, দেশটির সরকার ও শিক্ষক ইউনিয়নের মূল নেতৃত্ব যৌথভাবে ৯ শতাংশ বেতন বাড়ানোর বিষয়ে একমত হলেও ইউনিয়নের একটি বড় অংশ বিষয়টি প্রত্যাখ্যান করেছে। বিদ্রোহী অংশের দাবি, এই প্রস্তাব প্রত্যাখ্যান করে শতভাগ (১০০%) বেতন বাড়াতে হবে। বর্তমানে মেক্সিকোর সরকারি স্কুলশিক্ষকের মাসিক গড় বেতন প্রায় ৯৬৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৮ হাজার টাকার সমান)।

উত্তরাঞ্চলীয় জাকাতেকাস রাজ্য থেকে আন্দোলনে যোগ দেওয়া শিক্ষক ফিলিবের্তো ফ্রাউস্ত্রো ওরোজকো এএফপিকে বলেন, ‘আমরা আমাদের দাবিগুলোর অনতিবিলম্বে বাস্তবায়ন চাই।’ অন্যথায় বিশ্বকাপ চলাকালে আরও কঠোর আন্দোলনে যাওয়ার বিষয়ে ইউনিয়নের সদস্যরা একমত বলেও জানান তিনি।

মেক্সিকোতে শিক্ষকদের এই আন্দোলনকে গুরুত্ব সহকারে দেখছে দেশটির সরকার। এর আগে, বিভিন্ন দাবিতে আন্দোলনের সময় রাজধানীর প্রধান সড়ক ও আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগপথ অবরোধ করে কয়েকদিন ধরে মেক্সিকো সিটিকে কার্যত অচল করে দিয়েছিলেন শিক্ষকেরা।

যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মেক্সিকো। এই আয়োজনকে কেন্দ্র করে মেক্সিকোতে প্রায় ৫০ লাখ পর্যটক আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষকদের আন্দোলনের হুমকি দেশটির সরকারের উদ্বেগ বাড়িয়েছে। 

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9