সিলেট টেস্টে অপরিবর্তিত দল বাংলাদেশের

১২ মে ২০২৬, ০৩:৪৫ PM
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্ট সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও অপরিবর্তিত থাকছে স্বাগতিকদের স্কোয়াড। আগামী ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে ম্যাচটি। 

মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, প্রথম টেস্টের দল থেকেই দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড অপরিবর্তিত রাখা হয়েছে। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন এবং সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। 

এদিকে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন নিয়ে কিছু আলোচনা থাকলেও বিষয়টি পরিষ্কার করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, আবহাওয়া নিয়ে শঙ্কা থাকলেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভেন্যু পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।

আরও পড়ুন: যে কারণে ফিফা বিশ্বকাপ দেখতে পারবে না ভারতীয়রা 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

চোখে ব্যান্ডেজ নিয়ে বক্তব্য দিলেন নাসীরউদ্দীন পাটওয়ারী
  • ০৩ আগস্ট ২০২৬
বেরোবিতে দিনব্যাপী ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী
  • ০৩ আগস্ট ২০২৬
৮ কেজি গাঁজাসহ কোহিনুর ও তিলকজান গ্রেপ্তার 
  • ০৩ আগস্ট ২০২৬
৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার…
  • ০৩ আগস্ট ২০২৬
ব্যাংকিং ছেড়ে প্রযুক্তি খাতে জিশান আহমেদ, জেনকোর সল্যুশনসের…
  • ০৩ আগস্ট ২০২৬
জামিন পেলেন অভিনেতা জাহের আলভী
  • ০৩ আগস্ট ২০২৬