নতুন ক্লাবে মুমিনুল, চালকের আসনে বাংলাদেশ

১১ মে ২০২৬, ০৫:১০ PM
মুমিনুল হক

মুমিনুল হক © সংগৃহীত

বৃষ্টিতে নষ্ট হয়েছে তিন ঘণ্টা। চতুর্থ দিনের দ্বিতীয় সেশন যখন শুরু হয়েছে, ততক্ষণে কমেছে সময়। মাঠে নেমেই কিছুটা গতিশীল খেলার চেষ্টা করেন মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একটু একটু করে এগিয়ে যাওয়ার পথে মুমিনুল ঢুকেছেন এক এলিট ক্লাবে। 

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ৫ হাজার রানের ছোট্ট ক্লাবে প্রবেশ করেছেন মুমিনুল। ৩৮তম ওভারের শেষ বলে নোমাল আলীর বলে স্কয়ার লেগে সিঙ্গেল নেন তিনি। পূর্ণ করেন হাফসেঞ্চুরি, টানা পঞ্চম ফিফটিতে ঢুকে যান পাঁচ হাজারি ক্লাবে। 

এর আগে মুশফিকুর রহিম ও তামিম ইকবালই কেবল বাংলাদেশিদের মধ্যে টেস্টে ৫ হাজার রান করেছেন। এই মাইলফলক স্পর্শ করতে মুমিনুলের লেগেছে ৭৬টি টেস্ট ও ১৪১ ইনিংস। ১৩ সেঞ্চুরির বিপরীতে ফিফটি ২৭টি।

মুমিনুলের ব্যাটে চড়ে বাংলাদেশও নিয়েছে চতুর্থ ইনিংসের নিয়ন্ত্রণ। ব্যাট হাতে ছুটছে স্বাগতিকরা। ইতোমধ্যে দেড়শ রানের লিড নিয়েছে বাংলাদেশ। শান্তর সঙ্গে মিলে দলকে চালকের আসনে বসিয়েছেন মুমিনুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১২৩ রান। লিড ১৫০ রানের। 

ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬
বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির পোস্ট, ‘আমিনুল স্যারকে আবার…
  • ০৩ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬