বিশ্বকাপ ইস্যুতে তামিমের কাঠগড়ায় বুলবুলের বোর্ড

১২ মে ২০২৬, ১১:৪০ AM
বিসিবিপ্রধান তামিম ইকবাল

বিসিবিপ্রধান তামিম ইকবাল © ফাইল ছবি

নিরাপত্তা ঝুঁকির কারণে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ। আইসিসির সঙ্গে দীর্ঘ আলোচনা ও বৈঠকের পরও সিদ্ধান্ত বদলায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে আইসিসি বোর্ড সভায় ২-১৪ ভোটেও হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ; সে সময়ে শুধু পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়।

ফলে ভালো ফর্মে থাকা সত্ত্বেও বিশ্বকাপ খেলতে পারেননি লাল-সবুজের ক্রিকেটাররা। এরই মধ্যে পুরোনো বোর্ড ভেঙে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাড-হক কমিটি দায়িত্ব নিয়েছে এবং ইতোমধ্যে কিছু ইতিবাচক উদ্যোগও নিয়েছে। এবার বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে আগের বোর্ডের ভুলের ব্যাপারে মুখ খুলেছেন বিসিবিপ্রধান তামিম ইকবাল।

ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তামিম বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘটনাটি যখন ঘটেছিল, তখন সম্ভবত আমিই প্রথম এই ব্যাপারে মুখ খুলেছিলাম। যা করা হয়েছিল, বিসিবির আগের বোর্ড যেভাবে বিষয়টি সামলেছিল, তা ঠিক হয়নি। আইসিসি নমনীয় ছিল, সমাধান খুঁজে বের করার সুযোগ ছিল। আমাদের সেটি খুঁজে বের করা উচিত ছিল।’

তামিম আরও বলেন, ‘১৯৯৬-৯৭ সালে ফিরে যাই, কেনিয়ার বিপক্ষে সেই আইসিসি ট্রফি জিততে আমরা কত লড়াই করেছিলাম, শুধুমাত্র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের জন্য। আমার বাড়ির সামনে রঙিন পানিতে রাস্তা ভেসে গিয়েছিল। মানুষ রাস্তায় নেমে উদযাপন করেছিল। সেই উদযাপন শিশুদের ক্রিকেটের দিকে নিয়ে এসেছিল – সবাই মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ, আকরাম খান হতে চাইত।’

তিনি বলেন, ‘আর আমরা কোনো সঠিক আলোচনা ছাড়াই একটি বিশ্বকাপ ছেড়ে দিলাম। সেই দলে এমন খেলোয়াড়ও থাকতে পারে যারা আর কখনও বিশ্বকাপ খেলতে পারবে না। বিষয়টি আমি ভালোভাবে নিতে পারিনি।’ আগের বোর্ডের সময়ে ভারত-বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাব পড়েছে ক্রিকেটেও। এ নিয়েও ক্ষোভ ঝাড়েন তামিম।

আরও পড়ুন: র‌্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শীর্ষে পৌঁছাতে পারেনি: প্রধানমন্ত্রী

তার ভাষ্যমতে, ‘বর্তমান বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসের সঙ্গে আমি অনেক ক্রিকেট খেলেছি। আইপিএলে আমরা একই দলে (পুনে ওয়ারিয়র্স) ছিলাম। তিনি বহুবার ঢাকার লিগে খেলতে বাংলাদেশে এসেছেন। আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। এই দায়িত্বে (আসার পর) এখনও তার সঙ্গে বসার সুযোগ হয়নি, কিন্তু আমি তাকে ভালোভাবেই চিনি।’

বর্তমানে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা চমৎকার উল্লেখ করে তামিম বলেন, ‘কোনো সমস্যা নেই, কোনো নিরাপত্তা হুমকিও নেই এবং ভারতীয় ক্রিকেট দলের জন্য কখনওই (হুমকি) ছিল না। ভারত এখানে এলে পুরো স্টেডিয়াম দর্শকে ভরে যায়। মানুষ এই প্রতিদ্বন্দ্বিতাটা (বাংলাদেশ-ভারত) ভালোবাসে।’

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে, বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে এখন আর কোনো বাস্তব সমস্যা আছে। বাংলাদেশে একটি সিরিজ আয়োজন করলেই (দুই বোর্ড একসাথে) সামনে এগিয়ে যেতে পারবে।’

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9