বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল সুইডেন

১৫ মে ২০২৬, ০৯:০১ AM
সুইডেন ফুটবল দল

সুইডেন ফুটবল দল © টিডিসি ফটো

বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইডেন। দলে জায়গা পেয়েছেন ভিক্টর জিওকেরেস ও আলেকজান্ডার ইসাক। তবে চোটের কারণে এবারের আসর মিস করতে হচ্ছে ডেয়ান কুলুসেভস্কিকে।

কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের জন্য ঘোষিত দলে নেই টটেনহ্যাম ফরোয়ার্ড কুলুসেভস্কি। হাঁটুর চোটের কারণে তিনি পুরো মৌসুমেই মাঠের বাইরে ছিলেন। সুইডেন কোচ গ্রাহাম পটার জানান, ২৬ বছর বয়সী এই ফুটবলারকে বাদ দেওয়া তার জন্য খুবই কঠিন সিদ্ধান্ত ছিল।

সংবাদ সম্মেলনে পটার বলেন, ‘খুব, খুব কঠিন সিদ্ধান্ত ছিল। গত এক বছরে সে দলের জন্য যা করেছে এবং পুনর্বাসনের যে পর্যায়ে আছে, প্রথম ম্যাচের আগে হাতে মাত্র সাড়ে চার সপ্তাহ সময়—সবকিছু বিবেচনায় নিতে হয়েছে।’

অন্যদিকে, লিভারপুল ফরোয়ার্ড ইসাকও পুরো মৌসুমে চোট সমস্যায় ভুগেছেন। নিউক্যাসল ইউনাইটেড থেকে ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফারে লিভারপুলে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগে মাত্র আটটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি।

ইসাককে নিয়ে পটার বলেন, ‘আমরা আশা করছি মৌসুমের শেষ দিকে সে লিভারপুলে কিছু ম্যাচ খেলার সুযোগ পাবে। আমাদের লক্ষ্য হলো অ্যালেক্সকে সেরা অবস্থায় পাওয়া। কারণ সে ছন্দে থাকলে বিশ্বমানের খেলোয়াড়।’

বিশ্বকাপ বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্স করেছিল সুইডেন। মাত্র দুই পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের তলানিতে শেষ করেছিল দলটি। তবে নেশনস লিগে ভালো খেলার সুবাদে তারা আরেকটি সুযোগ পায়। পরে প্লে-অফে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে সুইডিশরা।

গত অক্টোবরে সুইডেনের দায়িত্ব নেওয়া পটার বলেন, ‘এটা দারুণ রোমাঞ্চকর এবং আমার জন্য বিশাল সম্মানের। সমর্থকদের কাছ থেকে আমরা অসাধারণ সমর্থন পেয়েছি। এখন বিশ্বকাপে আরও স্মরণীয় মুহূর্ত তৈরি করতে মুখিয়ে আছি।’

সুইডেনের ঘোষিত দলে ব্রিটিশ ক্লাবভিত্তিক খেলোয়াড় আছেন মোট ১১ জন। তাদের মধ্যে রয়েছেন স্টোক সিটির গোলরক্ষক ভিক্টর জোহানসন, ডার্বি কাউন্টির জ্যাকব উইডেল জেটারস্ট্রম, বার্নলির হিয়ালমার একডাল, লিডস ইউনাইটেডের গ্যাব্রিয়েল গুডমুন্ডসন ও অ্যাস্টন ভিলার ভিক্টর লিন্ডেলফ।

এ ছাড়া মিডফিল্ডে আছেন ব্রাইটনের ইয়াসিন আয়ারি ও টটেনহ্যামের লুকাস বার্গভাল। ফরোয়ার্ড লাইনে সুযোগ পেয়েছেন নিউক্যাসল উইঙ্গার অ্যান্থনি এলাঙ্গা এবং সেলটিকের বেঞ্জামিন নাইগ্রেন।

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ রয়েছে সুইডেন। ১৪ জুন মেক্সিকোর মনতেরেতে তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হবে। এরপর যুক্তরাষ্ট্রে তারা খেলবে নেদারল্যান্ডস ও জাপানের বিপক্ষে।

সুইডেনের বিশ্বকাপ দল

গোলরক্ষক: ভিক্টর জোহানসন (স্টোক সিটি), ক্রিস্টোফার নর্ডফেল্ট (এআইকে), জ্যাকব উইডেল জেটারস্ট্রম (ডার্বি কাউন্টি)।

ডিফেন্ডার: হিয়ালমার একডাল (বার্নলি), গ্যাব্রিয়েল গুডমুন্ডসন (লিডস ইউনাইটেড), ইসাক হিয়েন (আতালান্তা), এমিল হোম (জুভেন্টাস), গুস্তাফ লাগারবিয়েলকে (ব্রাগা), ভিক্টর লিন্ডেলফ (অ্যাস্টন ভিলা), এরিক স্মিথ (সেন্ট পাওলি), কার্ল স্টারফেল্ট (সেল্টা ভিগো), এলিয়ট স্ট্রাউড (মিয়ালবি), ড্যানিয়েল সভেনসন (বরুসিয়া ডর্টমুন্ড)।

মিডফিল্ডার: তাহা আলি (মালমো), ইয়াসিন আয়ারি (ব্রাইটন), লুকাস বার্গভাল (টটেনহ্যাম), ইয়েসপার কার্লস্ট্রম (উদিনেসে), কেন সেমা (পাফোস), ম্যাটিয়াস সভানবার্গ (ভলফসবুর্গ), বেসফোর্ট জেনেলি (ইউনিয়ন সাঁ-জিলোয়াজ)।

ফরোয়ার্ড: আলেকজান্ডার বার্নহার্ডসন (হলস্টেইন কিল), অ্যান্থনি এলাঙ্গা (নিউক্যাসল ইউনাইটেড), ভিক্টর জিওকেরেস (আর্সেনাল), আলেকজান্ডার ইসাক (লিভারপুল), গুস্তাফ নিলসন (ক্লাব ব্রুজ), বেঞ্জামিন নাইগ্রেন (সেলটিক)।

নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9