টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি

২৬ এপ্রিল ২০২৬, ০১:০১ AM , আপডেট: ২৬ এপ্রিল ২০২৬, ০১:০২ AM
ম্যানচেস্টার সিটি

ম্যানচেস্টার সিটি © টিডিসি ফটো

এফএ কাপের প্রথম সেমি-ফাইনালে সাউথ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। 

ম্যাচের শুরু থেকেই চাপে থাকা সাউথ্যাম্পটন শেষ মুহূর্তের অঘটনের সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওলার দল। এই জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটি টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে ওঠার অনন্য রেকর্ড গড়ল। গত মার্চে কারাবাও কাপ জয়ের পর চলতি মৌসুমে এটি তাদের দ্বিতীয় ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল হতে যাচ্ছে।

গোলশূন্য প্রথমআর্ধ কাটলেও দ্বিতীয় আর্ধের ৭৯ মিনিটে ফিন এজাজের অসাধারণ এক গোলে এগিয়ে যায় সাউথ্যাম্পটন। সিটির প্রবল চাপ সামলে এজাজের সেই দর্শনীয় ফিনিশিং সাউথ্যাম্পটনকে ২৩ বছর পর প্রথম এফএ কাপ ফাইনালের স্বপ্ন দেখাচ্ছিল।

তবে তাদের সেই আনন্দ স্থায়ী হয় মাত্র তিন মিনিট। ৮২ মিনিটে জেরেমি ডোকুর একটি শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে সিটি। এর ঠিক দুই মিনিট পর বক্সের অনেক দূর থেকে নেওয়া এক বুলেট গতির শটে লক্ষ্যভেদ করে সিটির জয় নিশ্চিত করেন ম্যাচ সেরা খেলোয়াড় নিকো গন্সালেস।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬