বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স

১৬ এপ্রিল ২০২৬, ১২:১২ PM
উগো একিতি ও ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম

উগো একিতি ও ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম © সৌজন্যে প্রাপ্ত

আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরুর আগে বড় ধরনের ধাক্কা খেয়েছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। মারাত্মক চোটের কবলে পড়ে বিশ্বমঞ্চ থেকে ছিটকে গেছেন লিভারপুল ও ফরাসি জাতীয় দলের তারকা ফরোয়ার্ড উগো একিতিকে। গত পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে পিএসজির বিপক্ষে খেলতে নেমে পায়ে গুরুতর চোট পান তিনি। ২৩ বছর বয়সী এই তারকার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যাওয়ার বিষয়টি গতকাল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম।

ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) দেওয়া এক বিবৃতিতে দেশম বলেন, ‘দুর্ভাগ্যবশত চোটের ধরন এতটাই গুরুতর যে একিতিকে লিভারপুলের হয়ে এই মৌসুম শেষ করতে পারবে না। এমনকি বিশ্বকাপে অংশ নেওয়াও তার পক্ষে সম্ভব নয়। অবশ্যই এই চোট তার জন্য বড় ধাক্কা, একই সঙ্গে ফ্রান্স জাতীয় দলের জন্যও। আমি এবং দলের কোচিং স্টাফের সবাই তার পাশে আছি।’

মাঠে ঠিক কী ঘটেছিল তা নিয়ে জানা যায়, পিএসজির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান পায়ের নিচের অংশে প্রচণ্ড আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়েন একিতিকে। চোটের যন্ত্রণা এতটাই বেশি ছিল যে ২২ মিনিটে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় তাকে। ধারণা করা হচ্ছে, তাঁর অ্যাকিলিস টেন্ডন মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। একিতিকের ঘনিষ্ঠ একটি সূত্র ইএসপিএনকে নিশ্চিত করেছে যে, তাঁর অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় অন্তত ৯ মাস তাঁকে মাঠের বাইরে কাটাতে হবে। অথচ আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে বিশ্বকাপের আসর।

গত গ্রীষ্মে রেকর্ড ৭ কোটি ৯০ লাখ পাউন্ডে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন এই ফরোয়ার্ড। অ্যানফিল্ডে যোগ দিয়েই দারুণ ফর্মে ছিলেন তিনি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ১৭টি গোল করার পাশাপাশি ৬টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। 

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হওয়ার পর থেকেই দেশমের দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন তিনি। ফ্রান্সের হয়ে এ পর্যন্ত ৮ ম্যাচে মাঠে নেমে ২টি গোল এবং ১টি অ্যাসিস্ট করেছেন এই তরুণ তুর্কি। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তাঁর এমন প্রস্থান ফরাসি শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে।

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9