বিশ্বকাপে দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে

০১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ AM
 সুইডেনের উপযাপন

সুইডেনের উপযাপন © সংগৃহীত

বিশ্বকাপের মূল পর্বে দেখা যাবে না রবার্ট লেভানডস্কির পোল্যান্ডকে। নাটকীয় এক ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সুইডেন।

স্টকহোমে নিজেদের মাঠে অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। ইয়াসিন আইয়ারির চমৎকার ফ্লিক থেকে বল পেয়ে নিউক্যাসল উইঙ্গার অ্যান্টনি এলাঙ্গা নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৩ মিনিট পরই নিকোলা জালেস্কির বাঁকানো শটে সমতায় ফেরে পোল্যান্ড।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে বেঞ্জামিন নিগ্রেনের ফ্রি-কিক থেকে আসা বল হেড করে জালে পাঠান সেন্টার-ব্যাক গুস্তাফ লেগারবিয়েলকে, ফলে ২-১ ব্যবধানে আবার এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে পোল্যান্ড। কারোল সুইডারস্কির গোলে ম্যাচে ২-২ সমতা ফিরে আসে। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই ৮৮তম মিনিটে নাটকীয় মুহূর্ত। বেসফোর্ট জেনেলির নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে ফিরতি বলে ফাঁকা জালে বল জড়িয়ে দেন ভিক্টর গিওকেরেস। তার এই গোলেই নিশ্চিত হয় সুইডেনের জয় এবং বিশ্বকাপের টিকিট।

চার বছর আগে প্লে-অফ ফাইনালে পোল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিস করেছিল সুইডেন। এবার সেই পুরনো হারের প্রতিশোধও নিল তারা। অন্যদিকে, এই হারের ফলে বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না লেভানডস্কির পোল্যান্ডকে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬