নিউক্যাসলকে উড়িয়ে ফাইনালে আর্সেনালের সঙ্গী ম্যানচেস্টার সিটি

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ AM
ম্যানচেস্টার সিটি খেলোয়ারদের উদযাপন

ম্যানচেস্টার সিটি খেলোয়ারদের উদযাপন © সংগৃতীত

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে প্রথম লেগের সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয় লেগেও দাপুটে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার দল।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামে ৩–১ ব্যবধানে জেতে সিটিজেনরা। দুই লেগ মিলিয়ে ৫–১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এর ফলে ২০২১ সালের পর আবারও ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠল ম্যান সিটি। অন্য সেমিফাইনালে চেলসিকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল।

বুধবারের ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। সপ্তম মিনিটে আর্লিং হলান্ডের বদলে একাদশে থাকা ওমর মারমুশ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর একাধিক আক্রমণ চালায় সিটি। যদিও জো উইলক ও অ্যান্থনি গর্ডনের শট ঠেকিয়ে নিউক্যাসলকে ম্যাচে ফেরার সুযোগ দেননি গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড।

২৯তম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোল করেন মারমুশ। বিরতির আগে তিজানি রেইনডার্স গোল করলে ৩–০ ব্যবধানে এগিয়ে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে অ্যান্থনি এলাঙ্গা একটি গোল শোধ দিলেও ব্যবধান কমানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে ম্যানচেস্টার সিটি। আগামী ২২ মার্চ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে তারা।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬