ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল আজ ও কাল, যেভাবে দেখবেন

০৮ জুলাই ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৭:২১ PM
ক্লাব বিশ্বকাপ

ক্লাব বিশ্বকাপ © সংগৃহীত

৩২ দলের ক্লাব বিশ্বকাপে টিকে রয়েছে কেবল চার দল। চমকপ্রদ ব্যাপার হলো, সেমিফাইনালের চার ক্লাব চারটি ভিন্ন দেশের। শেষ চারে নাম লিখিয়েছে ফ্রান্সের পিএসজি, স্পেনের রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ডের চেলসি এবং ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এদের মধ্যে যেকোনো এক দলের হাতে উঠতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের ট্রফি। 

এরই মধ্যে সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে গেছে। প্রথম ম্যাচে আজ ৮ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে ফ্লুমিনেন্স আর চেলসি। দ্বিতীয় সেমিফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ আর পিএসজি। হাইভোল্টেজ এই ম্যাচটি আগামীকাল ৯ জুলাই বুধবার রাত একটায়।

ক্লাব বিশ্বকাপের সব ম্যাচ www.dazn.com —এই ওয়েবসাইটে বিনা মূল্যে দেখা যাবে। অ্যাপ স্টোর থেকে ডিএজেডএন অ্যাপ নামিয়েও দেখা যাবে খেলা। এখানে ক্লিক করেও সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে খেলা দেখতে পারবেন।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬