মেসির দৃষ্টিনন্দন গোলে মায়ামির ইতিহাস

২০ জুন ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৮:৫৩ PM
গোলের পর মেসির উদ্‌যাপন

গোলের পর মেসির উদ্‌যাপন © সংগৃহীত

একটা গোলে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি ঠিক এমনই এক মেসি-মুহূর্তের অপেক্ষায় ছিল। লিওনেল মেসি তাদের সে অপেক্ষার মধুর সমাপ্তিই টানলেন। ফ্রি-কিক থেকে করলেন দৃষ্টিনন্দর এক গোল। আর তাতেই ইন্টার মায়ামি জয় তুলে নিল পর্তুগিজ দল পোর্তোর বিপক্ষে। ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবারের এই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেল মেজর লিগ সকারের দলটা। ফলে গ্রুপ ‘এ’ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার দারুণ সম্ভাবনা তৈরি হলো মেসিদের।

বৃহস্পতিবার রাতে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য শুরুতেই লিড নিয়েছিল পোর্তো। যার রেশ ছিল পুরো প্রথমার্ধজুড়ে। মেসি-সুয়ারেজরা ছন্দে ফেরেন বিরতির পর। এরপর তারা কামব্যাক তো করল-ই, পাশাপাশি দৃষ্টিনন্দন গোলে মায়ামির জয় আদায় করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। যা মেসিকে ফিফার সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলস্কোরার বানিয়ে দিয়েছে।

এবার ৩২ দল নিয়ে বৃহৎ পরিসরে চলছে ক্লাব বিশ্বকাপ আসর। যেখানে প্রথমবার খেলতে নামে ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি। যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তবে মেসি যে দলে আছেন, সে দল যে চমক দেখাতেই পারে সেই আত্মবিশ্বাসও ফুটবলভক্তদের থাকা অস্বাভাবিক নয়। যা দেখা গেল কাল ইউরোপীয় ক্লাব পোর্তোর বিপক্ষে। যদিও ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই পর্তুগিজ প্রতিনিধিরা পেনাল্টিতে লিড নিয়েছিল। যা তা ধরে রাখে পুরো প্রথমার্ধ।

আরও পড়ুন: হাবিপ্রবির মাইগ্রেশনের ফল প্রকাশ, জানা গেল অপেক্ষমানদের রিপোর্টিংয়ের সময়

৫ মিনিটেই নিজেদের ডি-বক্সে পোর্তোর জোয়াও মারিওকে ফাউল করে বসেন মায়ামি ডিফেন্ডার নোয়াহ অ্যালেন। ভিএআরের সাহায্যে রেফারি পেনাল্টি দেওয়ার পর স্পট কিকে গোল করেন সামু আঘেহোয়া। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগপর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে পোর্তো। এমনকি তারা লিড দ্বিগুণ করারও সুযোগ পেয়েছিল। গোল পোস্টে লেগে ফিরে বক্সের বাইরে থেকে নেওয়া তাদের একটি শট। অন্যদিকে, মেসি একাধিক গোলের সুযোগ তৈরি করলেও সতীর্থদের ব্যর্থতায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই ম্যাচে ফেরে মেসি–মাশ্চেরানোর দল। ডি-বক্সের ভেতর হাফভলিতে এক স্পর্শে মায়ামির পক্ষে গোলটি করেন তেলাস্কো সেগোভিয়া। মার্সেলো উইগান্ধটের ক্রসটাও ছিল একেবারে মাপা, যা পেনাল্টি স্পট থেকে গোলে পরিণত করা মায়ামি উইঙ্গারের জন্য সহজই ছিল। এরপরই লিড নেওয়ার পালা। পোর্তোর রদ্রিগো মোরা মেসিকে ডি-বক্সের বাইরে ফাউল করলে মায়ামি ফ্রি-কিক পেয়ে যায়। যেখান থেকে নিজের আইকনিক বাঁ পায়ের বাঁকানো শট নিতে ভুল করলেন না আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রীকে অচেতন করে ‘ধর্ষণ ও ভিডিও ধারণ’, আটক দুই শিক্ষার্থী

তার ফ্রি-কিক শটে বল পোর্তোর জালে জড়ায় একেবারে ডানবারের কোণা দিয়ে। যা ফিফা ইভেন্টে মেসির ২৫তম গোল। এর মধ্য দিয়ে ২০ বছরে ১০টি টুর্নামেন্ট খেলে ফিফার প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন তিনি। ম্যাচের বাকি সময়ে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ শাণিয়ে স্কোরলাইন পরিবর্তনের চেষ্টা চালায়। তবে কেউই আর জালের দেখা পায়নি। ফলে মায়ামি পায় ২-১ গোলে টুর্নামেন্টের প্রথম জয়।

দুই ম্যাচে মায়ামি একটি করে জয় ও ড্র নিয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে গেল। সমান পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে এই দুই দলই এখন এগিয়ে রয়েছে।

ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদকে মেয়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, কর্মস্থল ঢাকা, আবেদন ২০ সেপ্টে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাসিস্টরা আর দু-তিন বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিবন্ধনের ভাইভার নম্বর বাড়তে পারে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজের ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9