মেসি ৭ মাস পর দলে ফিরছেন, চমক থাকছে আর্জেন্টিনার একাদশে

০৫ জুন ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৪:২১ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © ফাইল ফটো

আগামীকাল শুক্রবার (৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিলির জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই ৭ মাস পর জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। যদিও শুরুর একাদশে তিনি থাকবেন কি না, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেননি কোচ লিওনেল স্কালোনি। তবে মেসি নিজ থেকেই খেলার আগ্রহ প্রকাশ করেছেন।

আর্জেন্টিনার হয়ে মেসি সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে পেরুর বিপক্ষে। পেশির চোটের কারণে মার্চে দুটি ম্যাচ খেলতে পারেননি তিনি। গতকাল সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ম্যাচ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছিলাম আমি। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, সে শুরু থেকে খেলবে কি না। মূলত সে খেলার জন্য প্রস্তুত। আমরা পরে সিদ্ধান্ত নেব।’

চিলির বিপক্ষে একাদশে বেশ কিছু চমক থাকতে পারে। কারণ কার্ড নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ ও নিকোলাস ওতামেন্দি। পেশির চোটের কারণে দলে ডাকা হয়নি আলেক্সিস মাক আলিস্তারকেও। তাই অনভিজ্ঞদের সুযোগ করে দিতে চান স্কালোনি।

তিনি বলেন, ‘আমাদের বেশ কিছু খেলোয়াড় নেই, বিশেষ করে মাঝমাঠে। আমি এখনো একাদশ ঠিক করিনি, তবে যারা খুব বেশি ম্যাচ খেলেনি তাদের সুযোগ দিতে চাই এবং আমরা বিশ্বাস করি এটাই সঠিক সময়। যদিও ফলাফল সবসময় গুরুত্বপূর্ণ, তবে আজ নয়। আমরা চাই খেলোয়াড়েরা যেন দলের সঙ্গে নিজেদের ভালোভাবে মানিয়ে নিতে পারে।’

চিলির বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লেওনার্দো বালের্দি, নিকোলাস তালিয়াফিকো, গিলিয়ানো সিমিওনে, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, থিয়াগো আলমাদা/নিকো পাস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9