ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ শুক্রবার, যেখানে দেখবেন

০৫ জুন ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:০১ PM
ব্রাজিল ও আর্জেন্টিনার দর্শক।

ব্রাজিল ও আর্জেন্টিনার দর্শক। © ফাইল ফটো

বাংলাদেশে ফুটবলপ্রেমী যারা, তাদের অধিকাংশের প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দুই দলের মাঠে নামতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দুটি দলই ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ সময় আগামীকাল শুক্রবার (৬ জুন) ভোরে। ব্রাজিলের প্রতিপক্ষ ইকুয়েডর। আর আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় ব্রাজিল খেলতে নামবে ইকুয়েডরের বিপক্ষে। এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খেলতে যাচ্ছে প্রথম ম্যাচ। 

আরও পড়ুন: আইপিএল শিরোপা জয়ের পর কোহলি বললেন, আজ রাতে শিশুর মতো ঘুমাব

বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা অবশ্য টেলিভিশনে ব্রাজিল-ইকুয়েডর ম্যাচটি দেখতে পারবেন না। তবু হতাশ হওয়ার কিছু নেই। সিবিএস স্পোর্টস অ্যাপ, প্যারামাউন্ট প্লাস-এসব অনলাইন স্ট্রিমিংয়ে দেখা যাবে আনচেলত্তির ব্রাজিলের ম্যাচ।

ব্রাজিল ম্যাচের পরই অন্য মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় ন্যাশনাল হুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা-চিলি ম্যাচ। এই ম্যাচটিও বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। আর্জেন্টিনার ম্যাচও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য টেলিভিশনে দেখার সুযোগ নেই। আর্জেন্টিনা-চিলি ম্যাচটি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা এরই মধ্যে কেটে ফেলেছে বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট। দুইয়ে থাকা ইকুয়েডরের পয়েন্ট ২৩। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তিন, চার ও পাঁচে অবস্থান করছে উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। 

স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করছে: স্বাস্থ্যমন্ত…
  • ১৬ আগস্ট ২০২৬
ল্যাবএইড ডায়াগনস্টিকসে চাকরি, আবেদন ২৫ আগস্ট পর্যন্ত
  • ১৬ আগস্ট ২০২৬
জামালপুরে গ্যাস সংকটে হল-মেসে রান্না বন্ধ, বাড়ি ফিরছেন শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: প্রধ…
  • ১৬ আগস্ট ২০২৬
৫০ দৃষ্টিহীন মাদ্রাসা ছাত্রকে সোহরাওয়ার্দী মেডিকেল ছাত্রদলে…
  • ১৬ আগস্ট ২০২৬
দুই মামলায় টিকটকার প্রিন্স মামুনের জামিন, কারামুক্তিতে বাঁধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage